Dowry Torture: বিয়েতে যৌতুক ৮০০ গ্রামের ১০০ সোনার গয়না, ৭০ লাখের ভলভো গাড়ি! তাও পণের অত্যাচার! সদ্য বিবাহিতা তরুণী শেষে…

Dowry Torture: বিয়েতে যৌতুক ৮০০ গ্রামের ১০০ সোনার গয়না, ৭০ লাখের ভলভো গাড়ি! তাও পণের অত্যাচার! সদ্য বিবাহিতা তরুণী শেষে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘সরি বাবা, সব শেষ।’ একটা ছোট্ট মেসেজ। আর পৃথিবীকে, প্রিয়জনদের চিরবিদায় ২৭-র তরুণী। যে রঙিন স্বপ্ন নিয়ে নতুন সংসারের মায়াজাল বুনেছিলেন, বাস্তবের মাটিতে তা ভেঙে ধুলোয় মিশিয়ে গিয়েছে ‘পণ’ নামক এক জটিল ব্যধির ঘুণপোকায়। আর তাই স্বামী-শ্বশুরবাড়ির মন জিততে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন সদ্য বিবাহিত ২৭ বছরের তরুণী।

বিয়েতে যৌতুক হিসেবে ব্র্যান্ডেড নিউ ভলভো গাড়ি, ৮০০ গ্রাম মানে ৮০ ভরি সোনা সবই মিলেছিল ঝুলিতে। কিন্তু তাও মন ভরেনি বরপক্ষের। তাই বিয়ের পর থেকেই শুরু হয় অত্যাচার। স্বামী-শ্বশুরবাড়ির অত্যাচারে জর্জরিত সদ্য বিবাহিতা তরুণী শেষে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন। পার্ক করা একটি গাড়ির মধ্যে তাঁর দেহ উদ্ধার করে পুলিস। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুপুরে।

২৭ বছরের রিধন্যা তামিলনাড়ুর আন্নাদুরাইয়ের মেয়ে। একটি পোশাক কোম্পানি চালাতেন। এই বছর ২৮ এপ্রিল কাভিন কুমারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়েতে মোট ৮০০ গ্রাম সোনার ১০০টি সোনার গয়না ছাড়াও ৭০ লাখ টাকা দামের একটি ভলভো গাড়িও যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল। রিধন্যা মন্ডিপালায়মের একটি মন্দিরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে রাস্তাতেই গাড়ি থামিয়ে ধোঁয়াটে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়। স্থানীয়রা দীর্ঘক্ষণ ধরে একটি গাড়ি পার্ক করা দেখে পুলিসকে খবর দেয়। পুলিস এসে গাড়ির মধ্যে থেকে রিধন্যার মৃতদেহ উদ্ধার করে। তাঁর মুখে ফেনা লেগেছিল।

মৃত্যুর আগে বাবাকে হোয়াটসঅ্যাপে শেষ অডিয়ো বার্তা পাঠান রিধন্যা। যেখানে তিনি তাঁর সিদ্ধান্তের জন্য ক্ষমা চান। পাশাপাশি নির্যাতন সহ্য করতে না পারার কথাও জানান। রিধন্যা বলেন, “তুমি আর মা আমার পৃথিবী। তুমিও আমাকে এভাবে দেখতে পারছো না। আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমি দুঃখিত বাবা, সবকিছু শেষ হয়ে গিয়েছে। তাই আমি চলে যাচ্ছি।”

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(Feed Source: zeenews.com)