আমেরিকার থেকেও ‘চালাক’ ভারত! মাটি ফুঁড়ে শত্রুদের গুঁড়িয়ে দিতে বানাচ্ছে মিসাইল

আমেরিকার থেকেও ‘চালাক’ ভারত! মাটি ফুঁড়ে শত্রুদের গুঁড়িয়ে দিতে বানাচ্ছে মিসাইল

আমেরিকার থেকেও ‘চালাক’ ভারত! মাটি ফুঁড়ে শত্রুদের গুঁড়িয়ে দিতে বানাচ্ছে মিসাইল। তবে নয়া যে মিসাইল তৈরি করা হচ্ছে, তা আদতে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করণ। ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) সেই কাজটা করছে।

1/5মাটি ফুঁড়ে ঢুকে ধ্বংস করে দেবে শত্রুপক্ষের গোপন ছাউনি বা পরিকাঠামো – সেরকমই ‘বাঙ্কার বাস্টার’ ক্ষেপণাস্ত্র তৈরি করার তোড়জোড় চালাচ্ছে ভারত। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ভারতের নিজস্ব অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করণ তৈরির চেষ্টা করছে ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। যা মাটি ফুঁড়ে আক্রমণ চালাবে।

2/5এখন যে অগ্নি-৫ মিসাইল আছে, সেটার পাল্লা ৫,০০০ কিলোমিটার বেশি। আর পারমাণবিক অস্ত্র নিয়ে যেতে পারে। ওই মিসাইলে একাধিক অস্ত্র যুক্ত করা যায়। আর একাধিক টার্গেটে নিশানা চালানোরও ক্ষমতা আছে অগ্নি-৫ মিসাইলের। ওই প্রতিবেদন অনুযায়ী, অগ্নি-৫ মিসাইলের যে উন্নত সংস্করণ তৈরি করার তোড়জোড় চলছে, তা ৭,৫০০ কিলোগ্রাম বাঙ্কার বাস্টার অস্ত্র বয়ে নিতে পারবে।

3/5ওই প্রতিবেদন অনুযায়ী, অগ্নি-৫ মিসাইলের যে উন্নত সংস্করণ তৈরির কথা ভাবা হচ্ছে, তা মাটির ৮০ মিটার থেকে ১০০ মিটার গভীরে গিয়ে শত্রুপক্ষের কংক্রিটের কাঠামোকে ধ্বংস করে দেবে। শত্রুপক্ষ যদি একাধিক স্তর তৈরি করেও অগ্নি-৫ মিসাইলের উন্নত সংস্করণকেও রুখতে পারবে না। মাটির গভীরে ঢুকে গিয়ে সবকিছু তছনছ করে দেবে।

4/5এমনিতে বাঙ্কার বাস্টার একেবারেই নতুন কোনও বিষয় নয়। তবে ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকা যেভাবে হামলা চালিয়েছে, তারপরে বাঙ্কার বাস্টার নিয়ে আরও আলোচনা শুরু হয়েছে। ইরানের পরমাণু কেন্দ্রে বিশ্বের ‘সবথেকে মারাত্মক’ বাঙ্কার বাস্টার জিবিইউ-৫৭ বোমা ফেলেছে বলে দাবি করেছে আমেরিকা। সেই বোমাগুলি বয়ে নিয়ে গিয়েছিল বি-২ বোমারু বিমান।

5/5ভারত যে বাঙ্কার বাস্টার তৈরির পরিকল্পনা করছে, তা নিয়ে যাওয়ার জন্য বিমানের প্রয়োজন হবে না। ওই রিপোর্ট অনুযায়ী, অগ্নি-৫ মিসাইল বয়ে নিয়ে যাবে বাঙ্কার বাস্টার। আপাতত অগ্নি-৫ মিসাইলের দুটি নয়া ভ্যারিয়েন্ট তৈরি করা হচ্ছে। একটি মাটির উপরে হামলা চালাবে। অপরটি জিবিইউ-৫৭ বাঙ্কার বাস্টারের ধাঁচেই তৈরি করা হচ্ছে। তবে অগ্নি-৫ মিসাইল আরও বেশি বিধ্বংসী অস্ত্র নিয়ে যেতে পারবে।

(Feed Source: hindustantimes.com)