
Sourav Ganguly Durga Puja- ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ে পুজো এবার হবে জেলায়! মধ্যমগ্রামে দাদার পুজো এবার।
মধ্যমগ্রাম: ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ে পুজো এবার হবে জেলায়!

মধ্যমগ্রাম: ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ে পুজো এবার হবে জেলায়!
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দুর্গাপুজোয় আসছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জেলার শারদোৎসবের ইতিহাসে এই প্রথম কোনও পুজো কমিটির সঙ্গে সরাসরি যুক্ত হলেন ‘দাদা’। আর তাতেই পুজো ঘিরে উৎসাহ-উদ্দীপনার পারদ ছুঁয়েছে নতুন উচ্চতায়।
‘খুঁটি পুজো’-র মাধ্যমে ৭৫ তম বর্ষে পদার্পণ করেছে মধ্যমগ্রাম উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারের পুজোর বিশেষ আকর্ষণ থাকছে কাচ ব্যবহার করে তৈরি হওয়া এক অভিনব মণ্ডপ। তবে সবচেয়ে বড় চমক অবশ্য সৌরভের আগমন।
ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই পুজোর দিনগুলিতে উপস্থিত থাকার ইচ্ছাপ্রকাশ করে চিঠি পাঠিয়েছেন সৌরভ নিজে। কমিটির সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি বলেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। সৌরভের উপস্থিতি শুধু আমাদের নয়, গোটা এলাকার জন্য এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই পুজোর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ক রথীন ঘোষও। প্রতি বছরই এই পুজো ঘিরে এলাকা জুড়ে থাকে জনজোয়ার। এবার সৌরভের আগমনের খবরে সেই উত্তেজনা কয়েকগুণ বেড়ে গিয়েছে।
শুধু মধ্যমগ্রাম নয়, আশপাশের অঞ্চল থেকেও বহু মানুষ ইতিমধ্যেই খোঁজখবর নিতে শুরু করেছেন এই পুজোর। সব মিলিয়ে উত্তর ২৪ পরগনার পুজোর মানচিত্রে এবার অন্যতম আকর্ষণ হতে চলেছে উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গাপুজো – যার মুখ এবার বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।
Rudra Narayan Roy
(Feed Source: news18.com)