Covid 19 cases in India: এক লাফে আক্রান্ত ৭৪০০ জন! আইসোলেশন, মাস্ক, স্যানিটাইজার…এসেই পড়ল…

Covid 19 cases in India: এক লাফে আক্রান্ত ৭৪০০ জন! আইসোলেশন, মাস্ক, স্যানিটাইজার…এসেই পড়ল…

অয়ন শর্মা: দেশে জুড়ে ফের বাড়লো করোনার আক্রান্তের (Covid 19) সংখ্যা। ৭১৩১ থেকে আক্রান্ত সংখ্যা বেড়ে হলো ৭৪০০ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়লো ২৬৯ জন। প্রথম স্থানে রয়েছে কেরালা, আক্রান্ত সংখ্যা ২০৫৫ থেকে বেড়ে হল ২১০৯ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়লো ৫৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত, আক্রান্তের সংখ্যা ১৩৫৮ জন থেকে বেড়ে হল ২১০৯ জন। বিগত ২৪ ঘন্টায় করোনায় (Coronavirus) আক্রান্তের সংখ্যা বাড়লো ৭৯ জন।

তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। কিছুটা কমলো করোনা আক্রান্তের সংখ্যা। ৭১৪ থেকে করোনা আক্রান্ত এর সংখ্যা কমে হল ৬৭২ । বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কমল ৪২ জন। ৯ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত এর সংখ্যা ছিল ৭৪৭ জন। সূত্রের খবর, তারপর থেকে তথ্য রাজ্যের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রককে পাঠানো হয়নি। সেই হিসাবে এখনো চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম পশ্চিমবঙ্গ।

পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র। আক্রান্ত এর সংখ্যা  ৬২৯ জন থেকে কমে হল ৬১৩ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কমলো ১৬ জন। ষষ্ঠ স্থানে কর্ণাটক, আক্রান্ত  ৩৯৫ থেকে বেড়ে দাঁড়ালো ৫২৭ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়লো ১৩২ জন। সপ্তম স্থানে উঠে এল উত্তর প্রদেশ। করোনা আক্রান্ত এর সংখ্যা ২৫১ জন থেকে কমে হল ২৪৮ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কমল ৩ জন।

অষ্টম স্থানে তামিলনাড়ুতে আক্রান্ত ২২০থেকে বেড়ে হল ২৩২ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়লো ১২ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে, ১ থেকে বেড়ে হল ৯ জনের। প্রত্যেকেই করোনা পজিটিভ ছিল।

কেরালা – ৩ জনের মৃত্যু

১.  ৮৩ বছরের বৃদ্ধ -করোনারি আর্টারি বাইপাস এর সমস্যার কারণে মৃত্যু।

২. ৬৭ বছরের বৃদ্ধ – কিডনি ফেলিওর এর জেরে মৃত্যু।

৩. ৬১ বছরের বৃদ্ধের মৃত্যু- হাইপার টেনশন ব্লাড প্রেসার এর জেরে মৃত্যু।

মহারাষ্ট্র – ৪ জনের মৃত্যু 

১.  ৮৯ বছরের বৃদ্ধের মৃত্যু।

২. ৮৫ বছরের বৃদ্ধের মৃত্যু- কিডনি সংক্রান্ত সমস্যার জন্য মৃত্যু।

৩. ৫৫ বছরের মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যু- ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে মৃত্যু।

৪. ৩৪ বছরের যুবকের মৃত্যু – কোভিড নিউমোনিয়া জেরে মৃত্যু।

রাজস্থান – ১ জনের মৃত্যু – ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু। তামিলনাড়ু – ৭৩ বছরের এক বৃদ্ধের মৃত্যু। ডায়াবেটিস ছিল এবং হার্টের সমস্যা ছিল তার জন্য মৃত্যু।

(Feed Source: zeenews.com)