Himachal Monsoon Disaster: ১০৬ মৃত্যু, প্রায় ১১০০ বাড়ি ধ্বংস, ৩৫ জন নিখোঁজ, জলে ভেসে গেল ৮৫০ কোটি টাকা!

Himachal Monsoon Disaster: ১০৬ মৃত্যু, প্রায় ১১০০ বাড়ি ধ্বংস, ৩৫ জন নিখোঁজ, জলে ভেসে গেল ৮৫০ কোটি টাকা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল অচল (Himachal Monsoon Disaster)! এবারের বর্ষায় (Heavy Rain) ভয়ংকর অবস্থা হিমালয়ে। ভয়ংকর বিপর্যয় হিমালয়ের রাজ্যগুলিতে। বর্ষা-বিপর্যয়ের কালো ছায়া উত্তরাখণ্ডে (Deadly Monsoon in Uttarakhand) হিমাচলে।

বিভীষিকার ২৬

এবারের বর্ষা হিমাচলে ভয়ংকর রূপ ধারণ করেছে। প্রতিবারই এখানে বর্ষায় অল্পবিস্তর ক্ষয়ক্ষতি ঘটে। তবে, এবারে যা হয়েছে, তা খুবই আতঙ্ক-জাগানো। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তথা এসডিএমএ যে-রিপোর্ট করেছে, তা থেকে জানা যাচ্ছে– হিমাচলে এই সিজনে অন্তত ১০৬ জন মারা গিয়েছেন। ১৮৯ জন আহত, এ ছাড়া অন্তত ৩৫ জন নিখোঁজ। এর মধ্যে, বৃষ্টি বা ধসের জেরে ঘটা পথদুর্ঘটনাতেই মারা গিয়েছেন ৪৪ জন! এবং মোট ২৬ দিনে ৮৫০ টাকা ক্ষতি হয়েছে রাজ্যটির!

ধ্বস্ত বাড়ি, দোকান

বৃষ্টি, বন্যা, হড়পা, ধসের জেরে হিমাচল জুড়ে ৩৮৪টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ৬৬৬টি বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৫০টি গোশালা নষ্ট হয়ে গিয়েছে। ২৪৪টি দোকান একেবারে মাটিতে মিশিয়ে গিয়েছে। এবং হিমাচল জুড়ে ভয়ংকর বৃষ্টি বন্যা ধসে ভয়াবহ মৃত্যু ঘটেছে মোট ২২৬৯০টি পশুপাখির– ১১৯০টি গবাদি পশুর মৃত্যু ঘটেছে। ২১৫০০ পোল্ট্রি বার্ডও মারা গিয়েছে।

বন্ধ সড়ক

২৫৭টি সড়ক-সহ হিমাচলের জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। ১৫১টি ট্রান্সফর্মার বিকল হয়েছে। ১৭১টি ওয়াটার সাপ্লাই প্রজেক্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। পিডাব্লিউডি এবং জলশক্তি বিভাগ যা জানিয়েছে, তাতে মোটামুটি ৮১৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

(Feed Source: zeenews.com)