Archana Puran Singh: দুবাইয়ে বেড়াতে গিয়ে বড় অঘটন! প্রতারকের হাতে মোটা অঙ্কের টাকা হারালেন অর্চনা পূরণ সিং…

Archana Puran Singh: দুবাইয়ে বেড়াতে গিয়ে বড় অঘটন! প্রতারকের হাতে মোটা অঙ্কের টাকা হারালেন অর্চনা পূরণ সিং…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি সপরিবারে দুবাই ঘুরতে গিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও কপিল শর্মা শো-খ্যাত অভিনেত্রী অর্চনা পুরণ সিং। দুবাই বেড়াতে গিয়েই প্রতারণার শিকার হলেন অভিনেত্রী। দুদিন আগেই তিনি জানান যে অ্যাপার্টমেন্টের খোঁজে রয়েছেন তাঁরা। তবে এর মাঝেই প্রতারণার শিকার, তবে প্রপার্টি কিনতে গিয়ে নয়। ঘুরতে গিয়েই বিপত্তি। পরিবারের সঙ্গে স্কাইডাইভিংয়ের টিকিট বুক করেছিলেন তিনি। কিন্তু কাউন্টারে পৌঁছে তিনি জানতে পারেন, প্রায় লাখের কাছাকাছি মোটা অঙ্কের টাকার প্রতারণার শিকার অভিনেত্রী। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর স্বামী অভিনেতা পরমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মান।

অর্চনাপুরণ সিং জানিয়েছেন, তিনি দুবাইতে ইনডোর স্কাই ডাইভিংয়ের জন্য অনলাইনে টিকিট বুক করেছিলেন। কিন্তু যখন তিনি ঘটনাস্থলে পৌঁছান, তখন তিনি জানতে পারেন যে তাঁর বুকিং অবৈধ । অর্চনা জানান যে তিনি ইতোমধ্যেই টাকা দিয়ে দিয়েছেন ও তার টিকিটগুলি মোটেই সস্তা ছিল না। তিনি আরও জানান যে দুবাইয়ের মতো শহর থেকে তিনি এটা আশা করেননি।

অর্চনা বলেন, ‘আমরা তিনটি স্লট বুক করেছিলাম, কিন্তু এই মহিলা বলছেন যে আমাদের কোনও বুকিং নেই। আমরা প্রতারিত হয়েছি, যে ওয়েবসাইট থেকে আমরা অর্থ প্রদান করেছি তা আসল ছিল না। আমরা দুবাইতে আমাদের টাকা হারিয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না দুবাইয়ের মতো একটি শহরে এটি ঘটেছে যেখানে এত কঠোর আইন রয়েছে’।অর্চনা পুরণ সিং-এর ছেলে আর্যমান জানান, বুকিংয়ের জন্য ব্যবহৃত ওয়েবসাইটটি আর ইন্টারনেটে পাওয়া যাচ্ছে না। আর্যমান বলেন, তিনি ৪ মিনিটের মাঝারি প্যাকেজের জন্য টিকিট বুক করেছিলেন, কিন্তু অভিজ্ঞতাটি ছিল মাত্র ২ মিনিটের। প্রথমে তিনি ভেবেছিলেন কোনও কারিগরি ত্রুটি আছে কিন্তু পরে তিনি বুঝতে পারেন তিনি কোনও প্রতারণার শিকার হয়েছেন। এই বিষয়ে, অর্চনার স্বামী ও অভিনেতা পারমিত শেঠিও হতাশা প্রকাশ করেছেন। তবে এখন পুলিসে অভিযোগ জানানো ছাড়া আর কিছুই করার নেই। কারণ পুরো সাইটটিই ছিল ভুয়ো।

(Feed Source: zeenews.com)