
উচ্চতর শিক্ষায় ছাত্র-ছাত্রীদের সফলতার হার বাড়াতে আইআইটি মাদ্রাজের বিদ্যাশক্তির একটি কেন্দ্রের উদ্বোধন হল বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে। অনলাইনের মাধ্যমে মাদ্রাস থেকে শিক্ষকরাবিজ্ঞান, টেকনোলজি, ইংলিশ এবং অংক বিষয়ে ছাত্র ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেবেন।
দক্ষিণ দিনাজপুর: উচ্চশিক্ষায় জেলার ছাত্রছাত্রীদের আরও সফল করে তুলতে বড়সড় উদ্যোগ গ্রহণ সাংসদ সুকান্ত মজুমদারের। আইআইটি চেন্নাইয়ের শাখার বিদ্যাশক্তি সংস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রথম দক্ষিণ দিনাজপুরের চারটি স্কুলে কোচিং ক্যাম্পের ব্যবস্থা করে দিলেন তিনি। যেখানে বিজ্ঞান, টেকনোলজি, ইংলিশ এবং অংক বিষয়ে ক্লাস সিক্স থেকে ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। যার মাধ্যমে উচ্চতর শিক্ষায় ছাত্র-ছাত্রীদের সুবিধা হবে বলে জানা গেছে। যেখানে ভার্চুয়াল অর্থাৎ অনলাইনে মূলত শিক্ষাদান প্রক্রিয়া চলবে। এছাড়াও স্থানীয়ভাবে কিছু শিক্ষক নিয়োগ হবে, যারা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করবেন।
