Boat Tragedy: প্রবল ঝড়বৃষ্টিতে আচমকাই উল্টে গেল পর্যটকবোঝাই বোট, সলিল সমাধি ৩৪ জনের, নিখোঁজ বহু…

Boat Tragedy: প্রবল ঝড়বৃষ্টিতে আচমকাই উল্টে গেল পর্যটকবোঝাই বোট, সলিল সমাধি ৩৪ জনের, নিখোঁজ বহু…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর্যটকদের নিয়ে সাইট সিনে বেরিয়েছিল ‘ওয়ান্ডার সি’ নামে একটি বোট। ভিয়েতনামের হ্যালং বে-র ওই প্রমোদ ভ্রমণে পর্যটকরা ছিলেন খোস মেজাজে। আচমকাই বিগড়ে গেল আবহাওয়া। শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি, ঝড় ও বজ্রপাত। আর তাতেই ৫৩ জন পর্যটককে নিয়ে উপসাগরে উল্টে গেল প্রমোদ তরী। ভয়ংকর ওই ঘটনায় এখনওপর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ৮ পর্যটক নিখোঁজ। মৃত ও নিখোঁজ সবাই ভিয়েতনামের বাসিন্দা।

ঘটনার খবর পেয়েছে ধেয়ে আসে রেসকিউ বোট।  ধীরে ধীরে উদ্ধার করা ৩৪ জনের দেহ। ভিয়েতনামের সংবাদপত্রের খবর অনুযায়ী ঝড়ের দাপটে বোটটি জলের উপরে উপুড় হয়ে যায়। জীবন্ত উদ্ধার করা হয়েছে ১৪ বছরের এক কিশোরকে। তাও ৪ ঘণ্টার চেষ্টায়।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন ওইসব পর্যটকরা। তাদের মধ্যে ছিল ২০ জন শিশু।

উল্লেখ্য, হ্যালং বে হল ভিয়েতনামের রাজধানী থেকে ২০০ কিলোমিটার উত্তরপূর্বে। এই জায়গাটি দেখতে প্রতিবছরই হাজার হাজার পর্যটক আসেন। ফলে জায়গাটি বোট ট্যুরের জন্য খুব বিখ্যাত।

(Feed Source: zeenews.com)