Boat Tragedy: প্রবল ঝড়বৃষ্টিতে আচমকাই উল্টে গেল পর্যটকবোঝাই বোট, সলিল সমাধি ৩৪ জনের, নিখোঁজ বহু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর্যটকদের নিয়ে সাইট সিনে বেরিয়েছিল ‘ওয়ান্ডার সি’ নামে একটি বোট। ভিয়েতনামের হ্যালং বে-র ওই প্রমোদ ভ্রমণে পর্যটকরা ছিলেন খোস মেজাজে। আচমকাই বিগড়ে গেল আবহাওয়া। শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি, ঝড় ও বজ্রপাত। আর তাতেই ৫৩ জন পর্যটককে নিয়ে উপসাগরে উল্টে গেল প্রমোদ তরী। ভয়ংকর ওই ঘটনায় এখনওপর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ৮ পর্যটক নিখোঁজ। মৃত ও নিখোঁজ সবাই ভিয়েতনামের বাসিন্দা। ঘটনার খবর পেয়েছে ধেয়ে আসে রেসকিউ বোট। ধীরে ধীরে উদ্ধার করা ৩৪…

