স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করে, রোজ ঘুমোতে যান রবি কিষাণ! ‘আজ আমি যা হয়েছি…’

স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করে, রোজ ঘুমোতে যান রবি কিষাণ! ‘আজ আমি যা হয়েছি…’

অজয় দেবগন, ম্রুনাল ঠাকুর এবং রবি কিষাণ-সহ সন অফ সর্দার ২ সিনেমার কাস্ট সম্প্রতি কৌতুক অভিনেতা কপিল শর্মার নেটফ্লিক্স শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে হাজির হয়েছিলেন। শো চলাকালীন কপিল ফাঁস করেন যে, রবি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তার স্ত্রী প্রীতি কিষাণের পা ছুঁয়ে প্রণাম করেন। যা মেনেও নেন রবি।

স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করার কারণও জানান রবি কিষাণ। এই প্রসঙ্গে রবি বলেন, ‘হ্যাঁ আমি করি। যদিও ও আমাকে বাধা দেয়। তাই যখন ঘুমিয়ে থাকে, তখন করি।’ যা শুনে প্রশংসার সুরে অর্চনা বলেন, ‘এটা তো দারুণ ব্যাপার। কী সমস্যা এতে।’ ছবির নায়িকা ম্রুণালকে বলতে শোনা যায়, ‘আঃ’। কপিলের জবাব, ‘কী মিষ্টি’।

রবি বউকে নিয়ে আরও বলেন, ‘যখন আমার কাছে কিছু ছিল না, তখন থেকে আমার সুখ দুঃখের সাথী ও। তখন থেকে ও কখনো আমার সঙ্গ ছাড়েনি। আজ আমি যেখানে পৌঁছই না কেন, ও আমার সঙ্গ দিয়েছে। ও যেভাবে আমাকে সামলেছে, তাতে পা ছুঁয়ে আমার নমস্কার করাই উচিত।’

এই প্রসঙ্গে রবিকে কটাক্ষ করে অজয় বলেন, ‘যে ব্যক্তি দোষী, সে তত বেশি স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করবে।’ এতে কপিল হেসে উঠে বলেন, ‘অজয় স্যার আজ ফ্রন্টফুটে খেলছেন’। এপিসোডের একটি ক্লিপ একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।

স্ত্রীর প্রতি রবির প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া ভিডিয়োটি দেখে প্রশংসায় ভরিয়েচে। এক ব্যক্তি লিখেছেন, ‘সত্যিকারের ভালবাসা এই পৃথিবীতে খুব কমই থাকে। তাই রবি স্যারকে হ্যাটস অফ।’ আরেজন মন্তব্য করেছেন, ‘যখন একজন মহিলা তাঁর সঙ্গীর জন্য এত কিছু করছেন এবং তাঁর সঙ্গী তাঁর সেই অবদানকে সম্মান করছেন, তখন একজন মহিলার আর কিছুই দরকার পড়ে না।’

১৯৯৩ সালে রবি তাঁর শৈশবের বান্ধবী প্রীতি কিষাণকে বিয়ে করেন। এই দম্পতির চার সন্তান, তিন মেয়ে – রিভা, তানিষ্ক, ঈশিতা এবং এক ছেলে – সক্ষম। রিভা কিষাণ ‘সব কুশল মঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করলেও তাঁর অন্য সন্তানরা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন।

রবির পরবর্তী সিনেমা সন অফ সর্দার ২, একটি অ্যাকশন কমেডি সিনেমা যা বিজয় কুমার অরোরা পরিচালিত এবং অজয় দেবগন, জ্যোতি দেশপাণ্ডে, এনআর পাচিসিয়া এবং প্রবীণ তালরেজা প্রযোজনা করেছেন। এটি ২০১২ সালের সিনেমা সন অফ সর্দারের একটি সিক্যুয়েল। ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র ও প্রয়াত মুকুল দেব। এটি আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

(Feed Source: hindustantimes.com)