স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করে, রোজ ঘুমোতে যান রবি কিষাণ! ‘আজ আমি যা হয়েছি…’
অজয় দেবগন, ম্রুনাল ঠাকুর এবং রবি কিষাণ-সহ সন অফ সর্দার ২ সিনেমার কাস্ট সম্প্রতি কৌতুক অভিনেতা কপিল শর্মার নেটফ্লিক্স শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে হাজির হয়েছিলেন। শো চলাকালীন কপিল ফাঁস করেন যে, রবি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তার স্ত্রী প্রীতি কিষাণের পা ছুঁয়ে প্রণাম করেন। যা মেনেও নেন রবি। স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করার কারণও জানান রবি কিষাণ। এই প্রসঙ্গে রবি বলেন, ‘হ্যাঁ আমি করি। যদিও ও আমাকে বাধা দেয়। তাই যখন ঘুমিয়ে থাকে, তখন করি।’ যা…

