Accident: পিক-আপ ভ্যানের পিছনে ধাক্কা মারল বাইক… উল্টে গেল মাছভর্তি গাড়ি, চোখের নিমেষে সব শেষ, মৃত্যু!

Accident: পিক-আপ ভ্যানের পিছনে ধাক্কা মারল বাইক… উল্টে গেল মাছভর্তি গাড়ি, চোখের নিমেষে সব শেষ, মৃত্যু!

মধ্যমগ্রামে পথদুর্ঘটনায় এসকে কাসেদ ও জিয়ারুল রহমানের মৃত্যু. উত্তেজিত জনতা থানায় ভাঙচুর চালায়. পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ. পিকআপ ভ্যানের চালক ও খালাসি পালিয়ে যায়.

ভয়াবহ পথ দুর্ঘটনা

মধ্যমগ্রাম, জিয়াউল আলম: মধ্যমগ্রামে পথদুর্ঘটনায় দুজনের মৃত্যু। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছিল, পরে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। মৃত দু’জনের নাম এসকে কাসেদ (২৫) ও জিয়ারুল রহমান (৩৮)। দ্বিতীয় জনের মৃত্যু খবর পাওয়ার পরই উত্তেজিত জনতা মধ্যমগ্রাম থানায় ভাঙচুর চালায়। তবে পুলিশ কড়াকড়ি শুরু করলে উত্তেজিত জনতা পালিয়ে যায়। রাস্তায় পুলিশের টাকা তোলার অভিযোগ তুলে এলাকার মানুষজন পুলিশের কিয়ক্স ভাঙচুর করে।