বিমান হানার আশঙ্কায় ইসলামাবাদ ? ভারতের জন্য এই তারিখ অবধি আকাশসীমা বন্ধ করল পাকিস্তান !

বিমান হানার আশঙ্কায় ইসলামাবাদ ? ভারতের জন্য এই তারিখ অবধি আকাশসীমা বন্ধ করল পাকিস্তান !

 

নয়াদিল্লি:  গতমাসেই পাকিস্তানের জন্য ভারতীয়  আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। নোটাম জারি করে নয়াদিল্লি জানিয়েছিল , আগামী ২৪ জুলাই পর্যন্ত, ভারতের আকাশের সীমা ব্যবহার করতে পারবে না, পাকিস্তানের কোনও যাত্রীবাহী বা সামরিক বিমান। এবার একইপথে হাঁটল ইসলামাবাদ।

লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা TRF এর উপর মার্কিন নিষেধাজ্ঞা জারির পর, ভারতীয় বিমান হামলার আশঙ্কায়, এবার পাকিস্তানও আকাশ সীমানা বন্ধের কথা ঘোষণা করল। পাকিস্তানে, ভারতীয় বিমানের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ২৩ অগাস্ট অবধি।

(Feed Source: abplive.com)