Muscular Doctor: বাহুবলী এই মেয়ে একাই ৬০০ জনকে… ১২০ কেজিও জল-ভাত! ৩ মিনিটে করেন…

Muscular Doctor: বাহুবলী এই মেয়ে একাই ৬০০ জনকে… ১২০ কেজিও জল-ভাত! ৩ মিনিটে করেন…

জি ২৪ ঘণ্টা ডাক্তার: মেয়ে ডাক্তার না বাহুবলী! একনজর দেখলে ঠাওর করা মুশকিল। অনায়াসে তুলে ফেলছেন ১২০ কেজি। যেন তাঁর কাছে ব্যাপারটা জল-ভাত। বাঁ হাতের খেল! আবার ৬০০ জনকে সামলেছেন তিনি একাই! গতানুগতিক প্রথা ভেঙে ভাইরাল এই চিনা ডাক্তার মেয়ে (China Muscular Doctor)।

২৬ বছর বয়সী ইয়ানিয়ান দক্ষিণ-পশ্চিম চিনের চংকিং পুরসভার একটি ফরেনসিক ল্যাবরেটরিতে কর্মরত প্রথম মহিলা ফরেনসিক প্যাথলজিস্টচংকিং মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ফরেনসিক মেডিসিনে ডিগ্রি অর্জনের পর গত ৩ বছরে তিনি ৬০০ টিরও বেশি মৃতদেহ পরীক্ষা করেছেন। কাঁটাছেঁড়া করেছেন ৬০০ শরীর! যাদের প্রত্যেকের মৃত্যু অস্বাভাবিক। একদিকে তাঁর পেশীবহুল শক্তিশালী শরীর, অন্যদিকে চিকিৎসা ক্ষেত্রে স্টিরিওটাইপ ভাঙার জন্য তিনি দৃঢ় সংকল্প

এই দুয়ের কারণেই ভাইরাল চিনা তরুণী ডাক্তার। ইয়ানিয়ান ১২০ কেজি ওজন তুলতে পারেন। এক হাতে চেইনসো চালাতে পারেন। আবার মাত্র ৩ মিনিটের মধ্যে ক্র্যানিওটমিও করতে পারেন। তাঁর কথায়, মহিলাদের প্রায়শই দুর্বল ও রাতের শিফট বা ঘন ঘন যাতায়াতের জন্য অনুপযুক্ত বলে মনে করা হয়। তাঁর লক্ষ্য সেই দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করা।

ইয়ানিয়ানের স্বামীও একজন ফিটনেট ট্রেইনার। স্ত্রীর ফিটনেস থেকে ডাক্তারি, গর্ব করেন তিনি। দুই পরিবারই সমর্থন করে তাঁর কেরিয়ারকেইয়ানিয়ানের কথায়, প্রথা ভেঙে এগিয়ে আসতে হবে মেয়েদেরইচ্যালেঞ্জ জানাতে হবে। চ্যালেঞ্জ করত হবে।

(Feed Source: zeenews.com)