লাগাতার বর্ষণে এলাকায় জল জমার কারণে নরম হয়ে যায় মাটি, ধসে পড়ে দোতলা মাটির বাড়ি
অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি। প্রতীকী ছবি
বিনপুর, ঝাড়গ্রাম, রাজু সিংঃ অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বিনপুর ২ ব্লকের লেদাশাল গ্রামে। এখানে বসবাসকারী অধিকাংশ পরিবারেরই মাটির বাড়ি। লাগাতার বর্ষণে এলাকায় জল জমার কারণে নরম হয়ে যায় মাটি। যার জেরে ধসে পড়ে দোতলা মাটির বাড়ি। তবে সেই সময় বাড়িতে কেউ না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
বাড়ির লোকেদের কথায়, অতিরিক্ত বৃষ্টির জেরে মাটির দেওয়াল স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে। এর ফলে দেওয়ালের মাটি ধসতে শুরু করে। নিমেষের মধ্যে গোটা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে যায়। বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে ওই পরিবার।
জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত বাড়িটি থেকে ইতিমধ্যেই বেশ কিছু জিনিসপত্র বের করা গিয়েছে। তবে এখনও বহু জিনিস ভাঙা বাড়িতেই রয়েছে। আপাতত অন্যের বাড়িতে ঠাঁই নিয়েছে ওই পরিবার।
(Feed Source: news18.com)