Bilawal Bhutto’s Threat to India: ‘এভাবেই চললে যুদ্ধ ছাড়া গতি নেই’, মুনীরের পর ভারতকে হুঁশিযারি বিলাওয়াল ভুট্টোর..

Bilawal Bhutto’s Threat to India: ‘এভাবেই চললে যুদ্ধ ছাড়া গতি নেই’, মুনীরের পর ভারতকে হুঁশিযারি বিলাওয়াল ভুট্টোর..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসিম মুনীর (sim Munir) তো ছিলেনই, এবার ভারতকে প্রায় সরাসরি যুদ্ধের হুংকার দিলেন বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto)। মুনীরের ভারতকে পরমাণু হামলার হুমকি দেওয়ার একদিন পরই প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (PPP) সভাপতি বিলাওয়াল ভুট্টো বললেন, অপারেশন সিঁদুর’ ও সিন্ধু জলচুক্তি স্থগিত রেখে পাকিস্তানের বড় ক্ষতি করেছে ভারত। এরপর সিন্ধু নদীর উপর বাঁধ তৈরি শুরু করলে পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে।

সোমবার সে দেশের সিন্ধু প্রদেশে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দিলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেওয়া পদক্ষেপগুলো পাকিস্তানের জন্য ব্যাপক ক্ষতিকর হয়েছে। প্রয়োজন আমরা ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াব।’ বিলাওয়াল আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সিন্ধু নদে হামলার ঘোষণা করেন, তাহলে তিনি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ওপর আঘাত হানবেন।

তিনি সতর্ক করে বলেন, যদি ভারত সিন্ধু জল চুক্তি স্থগিতই রাখে অনন্তকাল, তবে পাকিস্তানের “আর কোনও উপায়” থাকবে না যুদ্ধের কথা ভাবা ছাড়া। ভুট্টোর ভাষায়, “আপনারা (পাকিস্তানিরা) যুদ্ধ করার জন্য যথেষ্ট পারদর্শী—ছটি নদী ফেরত এটা করতে বাধ্য হব। ভারত যদি এ পথে এগোতে থাকে, তবে আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধ-সহ সব ধরনের বিকল্প বিবেচনা করা ছাড়া উপায় থাকবে না।”

ভুট্টো আরও বলেন, “আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু আপনি যদি ‘সিঁদুর’-এর মতো হামলার কথা ভাবেন, তাহলে জেনে রাখুন—পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ লড়াইয়ের জন্য প্রস্তুত। আর এই যুদ্ধ আপনি কখনোই জিততে পারবেন না। আমরা মাথা নত করব না।” বিলাওয়াল এতকিছু বলার একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনীর পারমাণবিক যুদ্ধের হুমকি দেন এবং সতর্ক করেন যে, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়লে তারা “অর্ধেক দুনিয়াকে” ধ্বংস করে দেবে।

তিনি বলেন, “আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা ডুবে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকে আমাদের সঙ্গে নিয়ে ডুবব।” মুনীর আরও হুঁশিয়ারি দেন যে, পাকিস্তানে জলের প্রবাহ ব্যাহত করতে পারে এমন যে কোনো অবকাঠামো ভারত যদি সিন্ধু নদীর জলপথে নির্মাণ করে, তবে তা ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন, “আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই। আমরা অপেক্ষা করব ভারত যদি বাঁধ তৈরি করে, সেটা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেব। সিন্ধু নদ ভারতের বাপ-দাদার সম্পত্তি নয়।”

(Feed Source: zeenews.com)