‘এমনিতেই ভেসে যাবে সুনামিতে, ১৪০ কোটি মানুষ যখন একসঙ্গে…’, ভুট্টোকে জবাব মিঠুনের

‘এমনিতেই ভেসে যাবে সুনামিতে, ১৪০ কোটি মানুষ যখন একসঙ্গে…’, ভুট্টোকে জবাব মিঠুনের

নয়াদিল্লি : সিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় ভারতের বিরুদ্ধে ফের যুদ্ধের হুঙ্কার ছেড়েছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সব পাকিস্তানিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিত আক্রমণ শানিয়ে মিঠুন বলেন, “পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। ওঁরা যুদ্ধ চান না। ভালো লোক। কিন্তু যদি এমন কথা বলতে থাকেন…আমরা ধৈর্য হারিয়ে ফেলব, তখন একের পর এক ব্রহ্মস চলবে। আর যদি কিছু না হয়, তাহলে আমরা ভেবেছি একটা বাঁধ বানাব। ১৪০ কোটি মানুষ সেখানে প্রস্রাব করবেন। তারপর বাঁধ খুলে দেব। কোনও গুলি চলবে না। সুনামি এসে যাবে।” ফের তাঁর সংযোজন, “পাকিস্তানের মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আমি এসব কিছু শুধু ওঁকে (বিলাওয়াল ভুট্টো) বলছি।”

(Feed Source: abplive.com)