Vice President Election 2025: আগামী মাসেই উপরাষ্ট্রপতি নির্বাচন, দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী কারা…

Vice President Election 2025: আগামী মাসেই উপরাষ্ট্রপতি নির্বাচন, দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী কারা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকা ইস্তফা দিয়েছিলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর ওই হঠাত্ সরে দাঁড়ানোয় রাজনৈতিক মহল প্রবল হইচই শুরু হয়। কিন্তু ধনখড়ের জায়গায় আসছেন কে, এনিয়ে এবার ফের এক জল্পনা শুরু হয়েছে। কারণ আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। ফলে হাত আর এক মাসও সময় নেই। বিজেপি এনিয়ে ইতিমধ্যেই তত্পরতা শুরু করে দিয়েছে। গেরুয়া শিবির থেকে উপরাষ্ট্রপতি পদের জন্য বেশকিছু নাম উঠে আসছে।  এর মধ্যে রয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনা ও বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নাম।

গেরুয়া শিবির সূত্রে খবর, বিজেপির উপ রাষ্ট্রপতি পদের প্রার্থী তালিকায় থাকতে পারেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবরথ, কর্ণাটকের রাজ্যপাল তারচাঁদ গেহলট, সিকিমের রাজ্যপাল ওম মাথুর, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এদের মধ্যে কাকে প্রার্থী হিসেবে তুলে ধরা হবে তা নিয়ে জোর আলোচনা চলছে।

দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ভাবা হচ্ছে আরএসএস নেতা শেষাদ্রী চারীকেও। রাজ্যসভার বর্তমান ডেপুটি চেয়ারম্যান হরিবংশকেও প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে বলে কোনও কোনও মহলে জল্পনা রয়েছে। বিহার ভোটের কথা মাথায় রেখে বিহারে বিজেপির একটা প্রচার রয়েছে যে উপ রাষ্ট্রপতি হতে বিজেপি কিংবা আরএসএ ঘনিষ্ঠ কেউ। সেক্ষেত্রে ওইসব নামের কথা ভাবতেই হচ্ছে।

উপ রাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনখড়ের সময়সীমা শেষ হওয়ার কথা ২০২৭ সালের অগাস্টে। কিন্তু তার আগেই স্বাস্থ্যের কারণ দেখিয়ে তিনি পদ ছেড়ে দেন। রাজনৈতিক মহলের একাংশ বক্তব্য়, বাংলার রাজ্যপাল হিসেবে থাকার সময় ধনখড়ের সঙ্গে বিজেপির যে বোঝাপড়া বা ভালো সম্পর্ক ছিল তার আর নেই। কোনও একটি চিড় ধরছে। তার জেরেই আগেভাগেই সরে দাঁড়ালেন ধনখড়।

(Feed Source: zeenews.com)