দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা! কলকাতার রাস্তায় র‍্যালি দেবলীনা, তথাগতদের

দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা! কলকাতার রাস্তায় র‍্যালি দেবলীনা, তথাগতদের

সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তাদের সঙ্গেই পা মেলালেন টলিউডের পশুপ্রেমী সেলেবরাও।

দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা! কলকাতার রাস্তায় র‍্যালি দেবলীনা, তথাগতদের

কলকাতা: সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে রাজধানী দিল্লির রাস্তা থেকে সব কুকুরকে সরিয়ে ফেলতে হবে, তাদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই রায়ের বিরুদ্ধে সরব হয়েছে গোটা দেশের পশুপ্রেমীরা। তারা এই রায়ের তীব্র বিরোধিতা করে বলছে রাস্তায় প্রতিটি প্রাণীর মতো কুকুরদেরও সমান অধিকার আছে। তাদেরকে এই অন্যায় ভাবে সরানো চলবে না। গর্জে উঠেছেন কলকাতার পশুপ্রেমীরাও। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তাদের সঙ্গেই পা মেলালেন টলিউডের পশুপ্রেমী সেলেবরাও।