
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাইলট ও বিমানবালার কেচ্ছা সোশ্য়াল মিডিয়ায় ফাঁস করে দিলেন কেবিন ক্রু। মাটি থেকে বিমান তখন প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায়। বিমানকে অটোপাইলট মোডে দিয়ে বিমানবালার সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে উঠলেন পাইলট। তাঁর এমন বেআক্কেলে কাজকর্ম মেনে নিতে পারেননি কেবিন ক্রু। সেই দৃশ্যে তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিলেন তিনি।
সিয়েরা মিস্ট নামে একটি অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, বিমানের যাত্রীদের পরিষেবা দেন যাঁরা, সেই কর্মীদের মধ্যে কারও বিমানচালকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। মাঝ-আকাশে ‘হাই মাইল ক্লাব’ খুলে বসেন তাঁরা। এ ধরণের ঘটনা অনেকেরই জানা। তবে কেউ মুখ খোলেন না।
ওই কেবিন ক্রুর দাবি, লম্বা উড়ানের সময় বিমান যখন ৩৫ হাজার ফিট উচ্চতায় থাকে তখন তাকে নিয়ন্ত্রণ করার খুব একটা প্রয়োজন থাকে না। সেইসময় বিমানকে অটো পাইলট মোডে দিয়ে দেন বিমানচালক। আর ককপিটে শুরু হয়ে যায় যৌনতার খেলা। পাইলট বিমানসেবিকা খুলে ফেলেন হাই মাইল ক্লাব।
শুধু ককপিটই নয়, আরও একটি গোপন স্থান থাকে যেখানে বিমানচালক ও বিমানকর্মীরা একে অপরের সঙ্গে গোপনীয় মুহূর্ত বা অন্তরঙ্গ সময় কাটান। সেটি হল ক্রু রেস্ট ডেক। দীর্ঘ উড়ান যাত্রার সময় কেবিন ক্রুদের বিশ্রামের জন্য সংরক্ষিত স্থান এটি। এই ডেকটি সাধারণত বিমানের যাত্রীদের চোখের আড়ালে রাখা হয়। এখানে শুধুমাত্র কর্মীদের প্রবেশের অনুমতি থাকে এখানে।
ওই বিমান কেবিন ক্রুনর বক্তব্য, অ্যাভিয়েশন প্রোটোকল অনুসারে, এক জন বিমানচালক এক জন বিমানসেবিকাকে ককপিটে ডাকতেই পারেন। যদি অন্য চালককে শৌচাগারে বা অন্য কোনও প্রয়োজনে ককপিট ছেড়ে বেরোতে হয় তখন এই নিয়ম অনুসরণ করা যেতে পারে। সেই নিয়মের অপব্যবহার করে এই ধরনের ‘হাই মাইল ক্লাব’ খুলে যায় ককপিটে।
(Feed Source: zeenews.com)
