২৬ হাজার SSC-র চাকরি বাতিলই হল শেষমেশ? রিভিউয়ের আবেদন মানল না শীর্ষ আদালত!

২৬ হাজার SSC-র চাকরি বাতিলই হল শেষমেশ? রিভিউয়ের আবেদন মানল না শীর্ষ আদালত!

SSC 26,000 Job Review: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা রাজ্য ও কমিশনের। ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে যত পুনর্বিবেচনার আর্জি দায়ের হয়েছিল, তার সব ক’টিই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার এবং এসএসসির রিভিউ পিটিশনও এদিন খারিজ হয়ে যায়।

SSC-র ২৬,০০০ চাকরি বাতিল মামলায় বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের। সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে—এই মামলায় রায় পুনর্বিবেচনার কোনও গ্রহণযোগ্যতা নেই। ২৬ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।