‘ধূমকেতু’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাত ধরে এক বৃদ্ধকে স্টেজে তুললেন দেব, কে তিনি?

‘ধূমকেতু’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাত ধরে এক বৃদ্ধকে স্টেজে তুললেন দেব, কে তিনি?

গত ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। এই ছবিতে এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। ছবি মুক্তির এক সপ্তাহের মাথায় সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল টিমের তরফ থেকে।

স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন দেব, রুদ্রনীল ঘোষ এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। দর্শকদের উদ্দেশ্যে দেব নিজের বক্তব্য রাখছিলেন ঠিক তখনই হঠাৎ সেখানে উপস্থিত হন এক বৃদ্ধ। বৃদ্ধকে দেখা মাত্রই স্টেজ থেকে নেমে আসেন দেব। হাত ধরে তাঁকে নিয়ে যান স্টেজে।

দিল সে দেবিয়ানস নামের পেজ থেকে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে দেবের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠেছেন ওই বৃদ্ধ। বৃদ্ধকে স্বাগত জানাচ্ছেন রুদ্রনীল এবং কৌশিক গঙ্গোপাধ্যায় দুজনেই। কিন্তু কে ইনি? দেবের আত্মীয় না খুব কাছের মানুষ কেউ? নাকি দেবের অনেক বড় ভক্ত, যাকে আপ্যায়ন করলেন অভিনেতা নিজেই?

না, এসবের কোনওটাই নয়। যে বৃদ্ধকে দেখে দেব স্টেজ থেকে নেমে এলেন তিনি হলেন সোহম চক্রবর্তী। ‘ধূমকেতু’ ছবিতে দেবকে নকল করে নয় বরং নিজের আসন্ন ছবির গেটআপে তিনি এসেছিলেন বন্ধুর ছবির স্পেশাল স্প্রিনিং অনুষ্ঠানে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আগামী ২৯ অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সোহম চক্রবর্তী অভিনীত সিনেমা ‘বহুরূপ’। এই ছবিতে ইধিকার বিপরীতে অভিনয় করবেন সোহম। শুধু একটি নয়, মোট সাতটি গেটআপে দেখা যাবে সোহম চক্রবর্তীকে, তাই হয়তো এই ছবির নাম ‘বহুরূপ’।

বহুরূপ ছবিটি হতে চলেছে একটি রহস্য রোমাঞ্চ ছবি, যেখানে অজ্ঞাত একটি কারণে একের পর এক খুন করে চলে সোহম। খুনের সঙ্গে জড়িয়ে থাকে এক একটি রহস্যময় কবিতা। কিন্তু কেন এই খুন করে সে? ইধিকার চরিত্রের গুরুত্বই বা কি? সবটাই জানা যাবে আগামী ২৯ অগস্ট।

প্রসঙ্গত, ‘বহুরূপ’ ছবির ট্রেলার দেখে অনেকেই অমানুষ ছবির সঙ্গে তুলনা করেছে এই ছবিটির। আবার একবার বড় পর্দায় সোহমের অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। ‘বহুরূপী’ ছবির সঙ্গে নামের অনেকটা মিল থাকলেও এই সিনেমার গল্প কিন্তু সম্পূর্ণ আলাদা।

(Feed Source: hindustantimes.com)