Greater Noida Dowry Case: ‘বাবা মায়ের শরীরে কিছু একটা ঢেলে আগুন জ্বা*লিয়ে দিল…’, খুদে ছেলের হাড়হিম বয়ান…তারই চোখের সামনে…

Greater Noida Dowry Case: ‘বাবা মায়ের শরীরে কিছু একটা ঢেলে আগুন জ্বা*লিয়ে দিল…’, খুদে ছেলের হাড়হিম বয়ান…তারই চোখের সামনে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নৃশংস উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা! পণ না দেওয়ায় স্ত্রীকে জ্যান্ত জালাল স্বামী। হাড়হিম ঘটনা নিজের চোখের সামনে হতে দেখে মৃত মহিলার ছয় বছরের ছেলে। খুদে ছেলেই পুলিসকে জানায়, বাবা আর ঠাকুমা মিলে তারই চোখের সামনে মাকে মেরে ফেলেছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে নিহত মহিলা নিক্কির স্বামী বিপিন ভাটিকে।

খুদে ছেলের মর্মান্তিক বয়ান:

ছোট্ট ছেলেটি জানায়, মায়ের উপর কিছু ঢেলে দিল। তারপর মাকে থাপ্পড় মেরে লাইটার দিয়ে জ্বালিয়ে দিল। ভয়াবহ সেই ঘটনার দুটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। একটিতে দেখা দিয়েছে, একজন পুরুষ এবং মহিলা নিক্কিকে মারধর করছে। এবং চুল ধরে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছেন। অন্য ভিডিয়োতে দেখা যাচ্ছে, আগুনে পুড়িয়ে দেওয়ার পর মহিলাটি সিঁড়ি নামছেন।

নিক্কির বোন কাঞ্চনের হাড়হিম বয়ান:

নিক্কির বোন কাঞ্চন ওই পরিবারেই বিয়ে করেন। তিনি দাবি করেন, গ্রেটার নয়ডার সিরসার বাসিন্দা বিপিন ভাটির সঙ্গে নিক্কির বিয়ে হয়েছিল ২০১৬ সালে। বিয়ের মাস কয়েকের মাথায় একই পরিবারে হয় নিক্কির বোন কাঞ্চনের। তিনি দাবি করেন যে শুধুমাত্র ৩৬ লাখ টাকা পণ না আনতে পারায় তার বোনকে জীবন্ত পুড়িয়ে মারা হয় – এবং সেটা কাঞ্চনের চোখের সামনেই ঘটে। তিনি আরও দাবি করেন যে তাকেও পণের জন্য নির্যাতন করা হয়েছে।

কাঞ্চন জানিয়েছেন, বিয়ের ছয় মাসের মাথা থেকেই অত্যাচার শুরু হয়। ৩৬ লাখ টাকা পণ চেয়েছিল তাদের পরিবারের থেকে। কিন্তু তার বাবা এত টাকা দিতে না পারায় তাঁর উপর দিন প্রতিদিন অত্যাচার চালাত অভিযুক্ত স্বামী বিপিন। কাঞ্চন বলেন, ‘আমাদের ওপর অত্যাচার চলছিল। শ্বশুরবাড়ির লোকেরা বলত, বিয়েতে এটা ওটা পাইনি। আমাদের বাড়ি থেকে ৩৬ লাখ টাকা আনতে বলত। বৃহস্পতিবার রাত ১.৩০টা থেকে ৪টা পর্যন্ত আমাকে মারধর করা হয়। ওরা বলেছে, ‘একজনের পণের টাকা পেয়েছি, আর একজনের কী হবে? মরে গেলে ভালো, আবার বিয়ে করব।’

তিনি আরও বলেন, ‘আমি আমার বোনকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি চাই, যারা আমার বোনের সঙ্গে এই জঘন্য কাজ করেছে, তারাও যেন এমনই কষ্ট পায়।’

২১ অগাস্ট রাতে সেই অশান্তি চরমে পৌঁছায়। নিক্কিকে প্রচণ্ড মারধর করে আগুনে পুড়িয়ে খুন করে। প্রতিবেশীদের সাহায্য় নিক্কিকে ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।

দেখুন সেই হাড়হিম ভিডিয়ো:

গ্রেফতার নিক্কির স্বামী:

কাঞ্চনের অভিযোগের ভিত্তিতে কাসনা থানায় নির্যাতিতার স্বামী, ভগ্নিপতি রোহিত ভাটি, শাশুড়ি দয়া এবং শ্বশুর সতবীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিস অন্য অভিযুক্তদের খুঁজছে।

নিক্কির খুনি স্বামীর সোশ্যাল মিডিয়া পোস্ট:

অন্যদিকে, নিক্কি খুনের কয়েক ঘণ্টা আগে পিন নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছিলেন—’তুমি কেন আমায় বললে না? কেন আমায় ছেড়ে গেলে? কেন এমন করলে? দুনিয়া আমায় খুনি বলছে, নিক্কি।’

ওই পোস্টের পিছনে বাজছিল এক বিষণ্ন হিন্দি গান। পরের লাইনে আরও যোগ করেন, ‘তুমি চলে যাওয়ার পর থেকে আমার সঙ্গে অন্যায় হচ্ছে।’ যেন নিক্কির ‘আত্মহত্যা’য় ভেঙে পড়েছেন, এমনটাই বোঝাতে চেয়েছিলেন বিপিন। কিন্তু ছেলের বয়ানে গল্পই সব পালটে গেল।

(Feed Source: zeenews.com)