‘ইন্দু ৩’ শ্যুটিং শুরু হতেই ঘটল বড় অঘটন! পায়ে চোট পেয়ে মন খারাপ ইশার

‘ইন্দু ৩’ শ্যুটিং শুরু হতেই ঘটল বড় অঘটন! পায়ে চোট পেয়ে মন খারাপ ইশার

হইচই ডিজিটাল প্ল্যাটফর্মের অন্যতম একটি জনপ্রিয় ওয়েব সিরিজ হল ইন্দু। এই সিরিজটির প্রথম পর্ব মুক্তি পায় ২০২১ সালে, দ্বিতীয় পর্ব মুক্তি পায় ২০২৩ সালে। তৃতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। তবে চলতি মাসেই হইচই এবং ইন্দু সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের তরফ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি আসবে ‘ইন্দু ৩’।

হইচইয়ের তরফ থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল সেখানে দেখানো হয়েছিল, মানুষ AI পরিণত হয়েছে, কিছু মানুষ জীবনের শেষ সময় গুনছেন, কেউ কেউ বয়স্ক হয়ে গিয়েছেন, কেউ আবার পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু সবার মুখেই একটাই প্রশ্ন, কবে আসবে ইন্দ্র ৩?

হয়েছে অপেক্ষার অবসান। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিরিজের শ্যুটিং। ইন্দু সিরিজের আগামী পর্ব নিয়ে যখন মানুষ উৎসাহিত ঠিক তখনই ঘটে গেল একটি অঘটন। সিরিজের মুখ্য চরিত্র অর্থাৎ ইন্দু ওরফে ইশা সাহার পায়ে লেগেছে চোট। জীবনের প্রথম প্লাস্টারের ছবিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।

পায়ে প্লাস্টার আর পাশে ডাম্বেল, এই দুটির সাদাকালো ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘ডাম্বেল ডাম গার্ল’। হয়তো এই আঘাতের সঙ্গে কোথাও না কোথাও জীবনের প্রথম আঘাতের মিল খুঁজে পেয়েছেন তিনি। প্রথম যে কোনও কিছুই ভোলা যায় না, তা আঘাত হোক বা প্রেম, সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন অভিনেত্রী।

জানা গিয়েছে, গত ১২ তারিখ পায়ে চোট পান তিনি। প্রথমে বোঝা না গেলেও পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্লাস্টার করতে হয় পায়ে। তবে পায়ে আঘাত পেলেও একেবারেই চুপচাপ বসে থাকার পাত্রী নন তিনি।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গ নাম রে’ ছবির ডাবিং চলছে এই মুহূর্তে, যা নিয়ে ব্যস্ত অভিনেত্রী। আগামী ১০-১২ দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী তিনি। ঠিক হলেই তিনি ফিরে যাবেন কাজে। আপাতত কিছুদিন কাজের গতি একটু কমিয়ে এনেছেন তিনি, না হলে আগামী দিনে জোর কদমে কাজ শুরু করতে কিছুটা বেগ পেতে হতে পারে তাঁকে।

(Feed Source: hindustantimes.com)