একসঙ্গে থাকেন দুই বউ নিয়ে! ১ম স্ত্রী, সলমাকে নিজের হাতে খাওয়াচ্ছেন সলমনের বাবা

একসঙ্গে থাকেন দুই বউ নিয়ে! ১ম স্ত্রী, সলমাকে নিজের হাতে খাওয়াচ্ছেন সলমনের বাবা

ষাট ছুঁইছুঁই সলমন এখনও ছাদনাতলায় যাননি। তবে ভালোবেসে দু-বার বিয়ে করেছেন তাঁর বাবা সেলিম খান। শুধু তাই নয়, দুই বউ নিয়ে সুখে সংসার করেছেন আজীবন। সৎ মা হেলেনের সঙ্গে দারুণ সম্পর্ক সেলিমের পাঁচ সন্তানেরই।

বলিউড অভিনেতা-পরিচালক সোহেল খান সম্প্রতি তাঁর বাবা-মা, সেলিম খান এবং সালমা খানের একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন। সোহেল সোশ্যাল মিডিয়ায় দম্পতির একটি মর্মস্পর্শী ভিডিও শেয়ার করেছেন। আজকের যুগে যেখানে দাম্পত্য টিকিয়ে রাখাই কঠিন, সেখানে কত সুন্দরভাবে ছ’ দশক ধরে পরস্পরকে আগলে রেখেছেন সেলিম-সালমা।

ভিডিয়োতে দেখা যাচ্ছে সালমা খানকে নিজের হাতে খাবার খাওয়ালেন সেলিম খান। ছোট্ট ক্লিপে দেখা যাচ্ছে, ডাইনিং টেবিলে পাশাপাশি বসে সালমাকে নিজের হাতে আদর করে খাবার খাওয়াচ্ছেন সেলিম। ভিডিওটি পোস্ট করে সোহেল লিখেছেন, ‘(আমার চোখে) সবচেয়ে ভালোবাসার দম্পতি’।

অনলাইনে ভাইরাল এই ভিডিয়ো। ভক্তরা মন্তব্য বিভাগে ভালোবাসা উজার করে দিয়েছেন। একজন লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিস’। ‘ আরেকজন মন্তব্য করেছেন, ‘আল্লাহ তাদের দুজনকে একসঙ্গে দীর্ঘ সুস্থ জীবন দান করুন। একজন ভক্ত লিখেছেন, ’খুব সুন্দর’, আরেকজন লিখেছেন, ‘সুন্দর জুটি’। ‘

সেলিম ও সালমার সম্পর্ক নিয়ে একটা সময় কম আলোচনা হয়নি। ১৯৬৪ সালে গাঁটছড়া বাঁধেন দুজনে। সলমনের মা ছিলেন হিন্দু পরিবারের মেয়ে। সেলিম কিংবদন্তি লেখক জুটি সেলিম-জাভেদের অংশ হিসাবে খ্যাতি অর্জন করার আগেই সামলা তাঁর জীবনকে আলোকিত করেছিলেন। তবে কম উত্থান-পতনের মধ্য দিয়ে যায়নি এই সম্পর্ক। চার সন্তানের বাবা সেলিম পরে ১৯৮১ হেলেনকে বিয়ে করেছিলেন। যা বড় ধাক্কা ছিল সালমার কাছে।

তা সত্ত্বেও স্বামীর সঙ্গ ছাড়েননি সামলা, সতীন নিয়ে সুখে সংসার করেছেন। তাঁদের চার সন্তান সলমন খান, আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা। পরবর্তীতে অর্পিতাকে দত্তক নেন সেলিম ও সালমা। সম্প্রতি একটি মিডিয়া কথোপকথনে, সলমন তাঁর বাবা-মায়ের বিয়ে ঘিরে তৈরি বাধাগুলি সম্পর্কে অকপটে কথা বলেছেন। তিনি বলেন, ‘হিন্দু ও মুসলিম সংস্কৃতি বা আচার-আচরণের পার্থক্য কখনই আমার বাবা-মা’র বিয়েতে সমস্যা তৈরি করেনি। সেই সময়ের সবচেয়ে বড় এবং উদ্বেগের বিষয় ছিল বাবা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ ছিলেন’।

(Feed Source: hindustantimes.com)