Shah Rukh Khan shlters stray dog: বাইরে অঝোরে বৃষ্টি, ২০০ কোটির মন্নতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে এক পথকুকুর! শাহরুখের প্রশংসায় নেটপাড়া…

Shah Rukh Khan shlters stray dog: বাইরে অঝোরে বৃষ্টি, ২০০ কোটির মন্নতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে এক পথকুকুর! শাহরুখের প্রশংসায় নেটপাড়া…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি পথ কুকুরদের (stray dog) দিল্লির রাস্তা থেকে সরিয়ে নেওয়া হবে, এমন রায়ে সারা দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। এবার সেই পথ কুকুরকে আশ্রয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খানের প্রাসাদ মন্নত (Mannat)। ২০০ কোটিরও বেশি মূল্যের রাজকীয় প্রাসাদে থাকেন শাহরুখ (Shah Rukh Khan), তাঁর বাড়িদের তারকাদের আনাগোনা কম নয়। কিন্তু তাঁর বাড়ির সামনে আসা সবচেয়ে সাধারণ এক অতিথিই এখন ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে।

শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মন্নত’-এর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি পথকুকুর শান্তিতে গুটিসুটি মেরে বাংলোর প্রবেশদ্বারের কাছে ঘুমোচ্ছে। এই হৃদয়স্পর্শী দৃশ্য দেখে ভক্তরা আপ্লুত। সবচেয়ে বিশেষ বিষয় হলো, নেটিজেনদের দাবি— শাহরুখের কর্মীরা প্রতিদিন তাঁর বাড়ির আশপাশের পথকুকুরদের খাবার দেন।

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন সাগর ঠাকুর নামের এক নেটিজেন। তিনি জানিয়েছেন, ভিডিয়োটি মন্নতের বাইরে তোলা হয়েছে, যেখানে এখন সংস্কারের কাজ চলছে। ভিডিয়োতে দেখা যায়, কীভাবে শান্তিতে কুকুরটি ঘুমোচ্ছিল এবং শাহরুখের কোনো কর্মীই তাকে সেখান থেকে সরিয়ে দেননি। প্রাণীটিকে বিরক্ত না করার জন্য তিনি অভিনেতার ও তাঁর কর্মীদের এই মানবিক আচরণের প্রশংসা করেন।

আরেকটি ভিডিওতে সাগর আরও দাবি করেন, শাহরুখ খানের কর্মীরা নিয়মিত মান্নাতের কাছে থাকা সমস্ত পথকুকুরকে খাবার দেন। তার এই আচরণ সুপারস্টারের প্রতি ভক্তদের ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে। মন্তব্যের বন্যায় ভেসে গিয়ে অনেক ভক্তই তাঁকে সত্যিকারের দয়ালু মানুষ বলে আখ্যা দিয়েছেন। একজন লিখেছেন, “তার এই মানবিকতাই আমাদের তাকে এত ভালোবাসার কারণ,” অন্য একজন বলেছেন, “তার এই দয়া ও করুণাই তার সাফল্যের মূল কারণ।” আরও অনেকে মন্তব্য করেছেন যে, যদি আরও বেশি মানুষ এই ধরনের সহানুভূতি দেখায়, তাহলে পথকুকুররা ভয়ের কারণ না হয়ে বরং আমাদের রক্ষাকর্তা হতে পারে।

এই ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর-এর পৌর সংস্থাগুলোকে পথকুকুরদের ধরা ও আটকে রাখার নির্দেশ দিয়েছিল। পরে আদালত সেই স্বতঃপ্রণোদিত আদেশটি পরিবর্তন করে জানায়, পূর্বের নির্দেশ “কঠোর” ছিল। তাই এখন কুকুরদের নির্বীজকরণ, কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর আবার ছেড়ে দিতে হবে। আদালত স্থানীয় সংস্থাগুলোকে কুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট স্থান তৈরির নির্দেশও দিয়েছে এবং রাস্তাঘাটে সরাসরি খাওয়ানো যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছে।

প্রসঙ্গত, শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এ এখন বড়সড় সংস্কার চলছে। জানা গেছে, এই কাজ শেষ হতে প্রায় দু’বছর সময় লাগতে পারে। এই সময়ের জন্য শাহরুখ ও তাঁর পরিবার মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা পালি হিলের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আছেন। জানা যায়, ‘পূজা কাসা’ নামের এই সম্পত্তিটি প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে লিজ নেওয়া হয়েছে। এই চুক্তিটি নাকি তাঁর ছেলে, অভিনেতা জ্যাকি ভাগনানি এবং প্রযোজক দীপশিখা দেশমুখের সঙ্গে হয়েছে, যারা এই বিলাসবহুল জায়গার সহ-মালিক।

(Feed Source: zeenews.com)