Viral Video: এই ঘটনা প্রকাশ্যে আসে একটি গোপনে তোলা ভিডিও-র মাধ্যমে। চাঞ্চল্যকর এই ভিডিও পরিবারের একজন সদস্য তাঁর মোবাইল ফোনে সন্দেহের বশে রেকর্ড করেছিলেন বলে জানা গিয়েছে।
অভিযুক্ত পরিচারিকা
বিজনোর: এ কী কাণ্ড! বাসন মাজতে মাজতে বাসনের উপরেই প্রস্রাব করলেন পরিচারিকা! এমনই ভয়ঙ্কর দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোরে।
খবর অনুযায়ী, প্রায় এক দশক ধরে এক ব্যবসায়ীর বাড়িতে কাজ করা গৃহকর্মী সমন্ত্রা-র বিরুদ্ধে এক অস্বাভাবিক এবং অস্বাস্থ্যকর কাজ করার অভিযোগ উঠেছে। অভিযোগে জানানো হয়েছে, ওই পরিচারিকা রান্নাঘরে পরিবারের ব্যবহৃত বাসনপত্রে প্রস্রাব করেছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা প্রকাশ্যে আসে একটি গোপনে তোলা ভিডিও-র মাধ্যমে। চাঞ্চল্যকর এই ভিডিও পরিবারের একজন সদস্য তাঁর মোবাইল ফোনে সন্দেহের বশে রেকর্ড করেছিলেন বলে জানা গিয়েছে। ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।
বিকেলের দিকে যখন মহিলা কাজে বাড়ি ফিরে আসে, তখন রান্নাঘরে বাসনপত্র ধুতে শুরু করে। ক্যামেরায় যে দৃশ্যগুলো উঠে আসে তা দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল, মহিলা প্রথমে একটি গ্লাসে প্রস্রাব করেন, এরপর রান্নাঘরে রাখা অন্যান্য পাত্রে প্রস্রাব ছিটিয়ে দেয়। এই ঘটনা দেখে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন।
(Feed Source: news18.com)