
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সংস্কারের কাজ করতে গিয়ে বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের একাংশ! অল্পের জন্য় রক্ষা পেল পুরী-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস। ভয়াবহ দুর্ঘটনা ঘটল কটক স্টেশনে।
রেল সূত্রে খবর, নতুন রূপে সেজে উঠছে কটক স্টেশন। সংস্কারের কাজ চলছে জোরকদমে। ঘড়িতে ৩টে ৪৫ মিনিট। বিকেল হঠাত্ ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে মাঝে ভেঙে পড়ে দেওয়াল ও ছাদের একাংশ। ধ্বংসস্তূপ পড়ে রেললাইনের উপর। আতঙ্কে যাত্রী ও শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ।
এদিকে এই দুর্ঘটনার আগে মাত্র ২০ মিনিট আগেই কটক স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বেরিয়ে যায় পুরী-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস। ব্যাহত ট্রেন চলাচল। ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী ও শ্রমিকদের নিরাপত্তা। কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা মেনেই কাজ চলছিল, এ দিনের ঘটনা নিছকই একটি দুর্ঘটনা। সরকারিভাবে ঘটনার তদন্ত হবে।
(Feed Source: zeenews.com)
