
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধাবায় রান্নার কাজ করেন। রাঁধুনি হিসেবে বেতন পান খুব সামান্যই। সেই রবীন্দ্র সিং চৌহান(৩০) পেলেন ইনকাম ট্যাক্সের নোটিস। তাঁর নাকি আয়কর বাকী ৪৬ কোটি টাকা। টাকার অংক দেখে মাথায় হাত রবীন্দ্রর। তড়িঘড়ি ছুটলেন পুলিসের কাছে।
পুলিসকে রবীন্দ্র বলেন, সারা বছর আমার অ্য়াকাউন্ট থেকে ৩ লাখ টাকাও লেনদেন হয় না। সামান্য একাটা ধাবায় কাজ করি রাঁধুনি হিসেবে। আমার ট্যাক্সও পড়ে না। আমার কীভাবে এত টাকা ট্যাক্স পড়বে!
পুলিস জানিয়েছে, এরকম একটি অভিযোগ পেয়েছি। দেখছি কী করা যায়।
রবীন্দ্রর আইনজীবী প্রদ্মুন্য ভরদ্বাজ বলেন, ২০১৯ সালের নভেম্বর মাসে তখন রবীন্দ্র গোয়ালিয়র টোলপ্লাজায় হেল্পার হিসেবে কাজ করতেন। তার কাছ থেকে তার ব্যাংক ডিটেল ও আধার চায় তার সুপারভাইজার। কার তার প্রভিডেন্ট ফান্ড তৈরি করতে হবে।রবীন্দ্র বলেন, ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছি। আমি ব্যাংকের কিছুই জানি না। কে কোথায় কী করেছে জানি না। প্রভিডেন্ট ফান্ডের কোনও বই তৈরি হয়নি। ২০২৩ সালে টোলপ্লাজায় কাজ চলে যায়। পরে পুণেতে কাজ নিই। এরপর ২০২৫ সালে ৯ এপ্রিল আমার কাছে প্রথম ইনকাম ট্যাক্সের নোটিস আসে। পরের নোটিস আসে ২৫ জুলাই। পরে জানতে পারে বিশালকাণ্ড।
আয়কর বিভাগের ওই নোটিসে বলা হয়েছে, রবীন্দ্রর আয়কর বাকী রয়েছে ৪৬,১৮,৩২,৯১৬ টাকা। টানা ৭ বছর ধরে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা লেনদেন হয়েছে। শেষপর্যন্ত বিষয়টি পুলিসে জানিয়েছেন রবীন্দ্র। এনিয়ে তদন্তে নেমেছে পুলিস।
(Feed Source: zeenews.com)
