রাতে হঠাৎই কোকিলাবেন হাসপাতালে হাজির রোহিত, হিটম্য়ানকে নিয়ে চিন্তায় ভক্তরা

রাতে হঠাৎই কোকিলাবেন হাসপাতালে হাজির রোহিত, হিটম্য়ানকে নিয়ে চিন্তায় ভক্তরা

মুম্বই: রোহিত শর্মা কি শারীরিক ভাবে অসুস্থ? বিসিসিআইয়ের সেন্ট্রাল অফ এক্সেলেন্সে অনুশীলনের সময় কি আদৌ চোট পেয়েছেন রোহিত? আসলে এমন প্রশ্নগুলো বারবার ওঠার মূলে সোমবার রাতে রোহিতের আচমকাই হাসপাতালে যাওয়া। ওয়ান ডে ফর্ম্য়াটে ভারত অধিনায়ককে দেখা গেল মুম্বই সিটি হাসপাতালে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে আচমকাই রোহিতকে দেখে চিন্তায় পড়ে গিয়েছেন সমর্থকরা।

রোহিতকে আবার দেখা যাবে অস্ট্রেলিয়া সফরে। আইপিএলের পর আর ক্রিকেট মাঠে দেখা যায়নি হিটম্য়ানকে। এরমধ্যে ফিটনেস টেস্টেও কিছুদিন আগে পাশ করেছিলেন তিনি। গত চার মাসে রোহিত ২০ কেজি ওজনও ঝরিয়েছেন। কিন্তু এরপর হঠাৎ হাসপাতালে কেন গিয়েছেন রোহিত, তা নিয়েই প্রশ্ন উঠছে। সাদা টি শার্ট, সাদা টুপি ও কালো প্যান্ট পরে হাসপাতালে ঢুকতে দেখা যায় হিটম্যানকে। সমর্থকদের দেখে হাতও নাড়ান তিনি।

রোহিত শর্মাকে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে আগামী অস্ট্রেলিয়া সফরে। আসলে এশিয়া কাপের পরই ভারতের ওয়ান ডে সিরিজ রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেই ওয়ান ডে সিরিজেই রোহিত শর্মা ও বিরাট কোহলির ফের ২২ গজে ফেরার কথা। কারণ টি-টোয়েন্টি ও টেস্ট ছাড়লেও ওয়ান ডে ফর্ম্যাট থেকে এখনও তাঁরা অবসর নেননি। তাই তাঁরা যে ফিরছেন দলে, তা নিশ্চিত। এই পরিস্থিতিতে ফিটনেসের ওপর মূলত জোর দিতে চাইছে বিসিসিআই

বিসিসিআইয়ের ফিটনেস টেস্টের মধ্যে এখন বেশি করে জোর দেওয়া হচ্ছে ব্রুনো টেস্টে। যা ক্রিজের দু প্রান্তের উইকেটের মধ্যে রানিং বিট্য়ুইন দ্য উইকেট মূলত। এর ফলে স্পিড, নিয়ন্ত্রণ সব কিছুর মাপকাঠি দেওয়া থাকে। এই টেস্টেও একটি নির্ধারিত সময়ের মধ্য়ে টাস্ক সম্পূর্ণ করতে হয়। আর এই টাস্কে পাশ করতে না পারলে কিন্তু জাতীয় দলের দরজা রোহিতদের জন্যও বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সেই টেস্টেও না কি পাশ করে গিয়েছেন রোহিত। তবে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে আদৌ রাখা হবে কি না রোহিতকে, তা নিয়ে সংশয় রয়েছে।

(Feed Source: abplive.com)