
৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল আবির এবং মিমির ‘চোখের নীলে’ গানটির টিজার। ১০ সেপ্টেম্বর মুক্তি পেল সম্পূর্ণ গানটি। গানের টিজার দেখেই দর্শকরা করছিলেন গানের মুক্তির অপেক্ষা। অবশেষে হল সেই অপেক্ষার অবসান। মুক্তি পেল ‘চোখের নীলে’ গানটি।
গান প্রসঙ্গে
অসাধারণ এই রোমান্টিক গানের অন্যতম প্রধান আকর্ষণ মিমির বিকিনি লুক। একেবারে বলিউড নায়িকাদের স্টাইলে সমুদ্র সৈকতে নীল বিকিনি পরে মিমির হেঁটে যাওয়া উষ্ণতা ছড়াতে বাধ্য। থাইল্যান্ডের নির্জন সমুদ্র সৈকতে মিমি-আবিরের ঘনিষ্ঠ প্রেম।
কখনও আবিরের কোলে এসে বসছেন মিমি, আবার কখনও দোলনায় বসে প্রেমে মত্ত হচ্ছেন দুজনে। সব মিলিয়ে এই গানের অন্যতম হট এবং রোমান্টিক গান হতে চলেছে চোখের নীলে। গানটি গেয়েছেন অনুপম রায় এবং নবাগতা গায়িকা সুচন্দ্রিকা গোলদার। এই গানের হাত ধরে যেন আবার সেই পুরনো দিনে চলে গেলেন শ্রোতারা।
প্রসঙ্গত, এর আগেও ছবির প্রথম রোমান্টিক গান দর্শকদের নজর কেড়েছিল। অঙ্কুশ এবং কৌশানির কেমিস্ট্রিও ছিল চোখে পড়ার মতো। এই গান দুটি ছাড়া আরও দুটি গান মুক্তি পেয়েছে যার মধ্যে একটি হল ‘বাবুর মা’ অন্যটি ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ করতে যেও না।
নুসরতের ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’, গানটি ইতিমধ্যেই অন্যতম ট্রেন্ডিং গান হয়ে উঠেছে। চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পাবে শিবপ্রসাদ এবং নন্দিতা পরিচালিত ‘রক্তবীজ ২’। ইতিমধ্যেই টিজার এবং ট্রেলার মুক্তি পেয়েছে, যা দর্শকদের উত্তেজনা আরও কিছুটা বাড়িয়েছে। এবার শুধু পালা ছবি মুক্তির।উল্লেখ্য, এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সীমা বিশ্বাস। দুই বাংলার পরিস্থিতিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই ছবিটি। এই সিনেমায় বিশেষভাবে নজর কাড়বেন অঙ্কুশ হাজরা। দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিককেও।
(Feed Source: hindustantimes.com)
