National News: তিন নারী…আর অতল-উত্তাল সমুদ্র! ভারতীয় ইতিহাসে অভূতপূর্ব ঘটনা..সেনা-নারীশক্তির জয় জয়কার

National News: তিন নারী…আর অতল-উত্তাল সমুদ্র! ভারতীয় ইতিহাসে অভূতপূর্ব ঘটনা..সেনা-নারীশক্তির জয় জয়কার

এই ভ্রমণে চারটি আন্তর্জাতিক বন্দর ভ্রমণ করা হবে—অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টল, নিউজিল্যান্ডের লিটেলটন, কানাডার পোর্ট স্ট্যানলি এবং দক্ষিণ আফ্রিকার কেপ টাউন।

সমুদ্র অভিযানে নজির: তিন বাহিনীর মহিলা অফিসারদের নিয়ে বিশ্বপ্রদক্ষিণ যাত্রার সূচনা

নয়াদিল্লি: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ, বৃহস্পতিবার নয়াদিল্লির সাউথ ব্লক থেকে ভার্চুয়ালি বিশ্বের প্রথম তিন বাহিনীর সর্বমহিলা নৌ-অভিযান ‘সমুদ্র প্রদক্ষিণ’ এর শুভসূচনা করলেন। মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক বিশ্বপ্রদক্ষিণ যাত্রায় অংশ নিচ্ছেন সেনা, নৌ ও বায়ুসেনার ১০ জন মহিলা অফিসার। তাঁরা আগামী নয় মাস ধরে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৫০ ফুট দীর্ঘ ইয়ট ‘আইএএসভি ত্রিবেণী’তে ভর করে প্রায় ২৬ হাজার নটিক্যাল মাইল সমুদ্রপথ অতিক্রম করবেন। অভিযাত্রীরা দুইবার নিরক্ষরেখা অতিক্রম করবেন এবং তিনটি অন্তরীপ—কেপ লিউইন, কেপ হর্ন ও কেপ অফ গুড হোপ প্রদক্ষিণ করবেন। এর পাশাপাশি তাঁরা অতিক্রম করবেন দক্ষিণ মহাসাগর ও ড্রেক প্যাসেজের মতো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ।