নাম ভাঁড়িয়ে ১ কোটি টাকা গায়েব! সাইবার অপরাধীদের জালে এবার অন্ধ্রপ্রদেশের সাংসদ

নাম ভাঁড়িয়ে ১ কোটি টাকা গায়েব! সাইবার অপরাধীদের জালে এবার অন্ধ্রপ্রদেশের সাংসদ

অন্ধ্রপ্রদেশে দিন প্রতি দিন বেড়ে চলেছে সাইবার অপরাধের সংখ্যা। শুধু আমজনতা নয়, হাইপ্রোফাইল ব্যক্তি বা সংস্থাকেও নিশানা করছেন অপরাধীরা। এবারে সাইবার অপরাধের শিকার হলেন, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার সাংসদের অর্থ বিষয়ক আধিকারিক এবং টি টাইম কোম্পানির প্রধান উদয় শ্রীনিবাস।

সাংসদের নাম ভাঁড়িয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

অমরাবতী: অন্ধ্রপ্রদেশে দিন প্রতি দিন বেড়ে চলেছে সাইবার অপরাধের সংখ্যা। শুধু আমজনতা নয়, হাইপ্রোফাইল ব্যক্তি বা সংস্থাকেও নিশানা করছেন অপরাধীরা। এবারে সাইবার অপরাধের শিকার হলেন, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার সাংসদের অর্থ বিষয়ক আধিকারিক এবং টি টাইম কোম্পানির প্রধান উদয় শ্রীনিবাস। পুলিশ সূত্রে খবর, ৯২ লক্ষ ট্রান্সফার করার সময় ওই পরিমাণ অর্থ সাইবার অপরাধীরা আত্মসাৎ করে নেয়। সাংসদের নাম ভাঁড়িয়ে ওই পরিমাণ টাকা আত্মসাৎ করে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।