
অর্কদীপ্ত মুথোপাধ্যায়: ৭৫ তম জন্মদিনে বিশেষ উপহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য় জার্সি পাঠালেন লিওনেল মেসি। ডিসেম্বরেই ভারতে আসছেন আর্জেন্টাইন সুপারস্টার। তখন মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।
স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত জানিয়েছেন, ‘মেসির সঙ্গে যখন দেখা করেছিলাম, তখন বলেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর এবছর ৭৫তম জন্মদিন। তাঁর জন্য একটি জার্সিতে লিখে দাও। তিনি সেই জার্সিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন’। বলেন, ‘জার্সিটা অনেকদিন আগেই নিয়ে এসেছিলাম, তবে সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম ৭৫তম জন্মদিনের ঠিক আগে উপহারটা পৌঁছে দেওয়ার’।
অবশেষে মিলেছে অনুমোদন। বছর শেষে ভারতে আসছেন মেসি। ১২ ডিসেম্বর কলকাতা থেকে শুরু হবে সফর। তারপর আমদাবাদ, মুম্বই এবং দিল্লিতেও যাবেন মেসি। ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের মাধ্যমে শেষ হবে সফর। এরপর বিরাট কোহলি ও শুভমান গিলের সঙ্গে ফিরোজ শাহ কোটলায় GOAT কনসার্ট এবং GOAT কাপও খেলবেন। টিকিটের দাম ৩,৫০০ টাকা শুরু। মেসির জন্য থাকবে বিশেষ নিরাপত্তা।
(Feed Source: zeenews.com)
