
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়া খুললেই এখন 3D ফিগার! নেটিজেনরা মজেছে ‘ন্যানো ব্যানানা‘ ট্রেন্ডে। যেখানে ফটোকে 3D ফিগারে বদলে দিচ্ছে AI… একদম আসলের মতো! গুগল জেমিনির এই নতুন “ন্যানো ব্যানানা” ট্রেন্ড ইন্টারনেটে ঝড় তুলেছে। নেটিজেনদের একেবারে রিয়েলিস্টিক 3D মূর্তি তৈরি করে দিচ্ছে AI।
এই ট্রেন্ডে যোগ দিতে নেটিজেনরা কেবল একটি ছবি আপলোড করছেন জেমিনি প্ল্যাটফর্মে। প্রম্পট দিচ্ছেন। যা কিনা ছবিকে বদলে দিচ্ছে 3D ফিগারে। রেন্ডার হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটা ভার্চুয়াল ডেস্কটপের সামনে দাঁড়িয়ে রয়েছে 3D ফিগার। আর তার প্রিভিউ দেখা যাচ্ছে স্ক্রিনে। এর জন্য কোনও টাকা লাগছে না। যাদের ফোনে জেমিনি অ্যাপ আছে, তারাই এই 3D ফিগার তৈরি করে ফেলতে পারছেন।
‘ন্যানো ব্যানানা‘ 3D ফিগার কীভাবে পাবেন:
ধাপ ১: গুগল জেমিনি (অথবা গুগল এআই স্টুডিও) খুলুন।
ধাপ ২: আপনি যে ছবিটি 3D ফিগারে বদলাতে চান তা আপলোড করুন।
ধাপ ৩: এরপর হুবহু এই প্রম্পটটি দিন- “Create a 1/7 scale commercialised figurine of the characters in the picture, in a realistic style, in a real environment. “
ধাপ ৪: “জেনারেট করুন”-এ ক্লিক করুন। আপনার 3D ফিগার পাওয়ার জন্য কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
ধাপ ৫: রেজাল্ট দেখুন। প্রয়োজনে আপনার প্রম্পটটি পরিবর্তন করুন অথবা নতুন ফিগার তৈরির জন্য ভিন্ন ছবি ব্যবহার করুন।
(Feed Source: zeenews.com)
