
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশে বরেলির অভিনেত্রী দিশা পাটানির বাড়ি গুলিকাণ্ডে বড় আপডেট। পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই অভিযুক্তই। ঘটনাস্থলে পাওয়া গিয়েছে পিস্তল ও কার্তুজ। নিহতরা কুখ্যাত আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে খবর।
পুলিস সূত্রে খবর, আজ মঙ্গলবার গাজিয়াবাদে যৌথ অভিযান চালায় উত্তর প্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর নয়ডা ইউনিট ও দিল্লি পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স (CI) ইউনিট। পুলিসকে এগিয়ে আসতে দেখে লক্ষ্য় করে গুলি চালায় দুই অভিযুক্তরা। পুলিসও পালটা জবাব দেয়। গুলির লড়াইয়ে গুরুতর হয় দুই অভিযুক্তই। এরপর তাদের নিজেদের হেফাজত নেয় পুলিস। চিকিত্সার জন্য দু’জনকেই পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে। অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। একজন হরিয়ানার রোহতকের বাসিন্দা রবীন্দ্র, আরেকজন সোনপতের অরুণ।
ঘটনার সূত্রপাত ১৩ সেপ্টেম্বর। সেদিন ভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে গুলি চালায় দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। মোটর বাইকে করে এসেছিল তারা। দিশা তখন মুম্বইয়ে। তবে পরিবারের সদস্যরা কিন্তু বরেলির বাড়িতেই ছিলেন। ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে হামলার দায় স্বীকার করে গ্যাংস্টার রোহিত গোদারা এবং গোল্ডি ব্রার। তাদের দাবি, হিন্দু আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
(Feed Source: zeenews.com)
