
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণের দাবি নিয়ে আইসিসি-র দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট দল।
তাদের অভিযোগ ছিল, পাইক্রফ্ট ভারত-পাক ম্য়াচে পক্ষপাতিত্ব করেছেন ও টসের পর দুই অধিনায়কের হাত না মেলানোর ঘটনার ক্ষেত্রে উস্কানি দিয়েছেন।

প্রতিবাদে বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ না-ও খেলতে পারে পাকিস্তান, এরকম জল্পনা ছড়ায়।

টিমহোটেলে উচ্চ পর্যায়ের বৈঠকের পর মাঠে আসে পাক দল।

তারা দাবি জানায়, ম্যাচ রেফারিকে অবিলম্বে সরাতে হবে।

যদিও পাইক্রফ্টই পাকিস্তান বনাম সংযুক্ত আর আমিরশাহি ম্যাচে রেফারি ছিলেন।

পাকিস্তান দেরিতে মাঠে আসায় তাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পরে।

সেই ঘটনার জন্য পাকিস্তান শিবিরকে অস্বস্তিতে পড়তে হতে পারে। কড়া পদক্ষেপ নিতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা?

সেই ঘটনার পর হাত পা গুটিয়ে বসে নেই আইসিসি।

সূত্রের খবর, পাক দলের বিরুদ্ধে তদন্ত করতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। -IANS
(Feed Source: abplive.com)
