
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেনশনের নিয়মে বড় পরিবর্তন আনছে পেনশন ফান্ড রেগুলেরি অথরিটি বা PFRDA। ১ অক্টোবর থেকে লাগু হচ্ছে নতুন নিয়ম। নতুন নিয়মের আওতায় পড়বেন ন্যাশানাল পেনশন সিস্টেম (NPS), অটল পেনশন যোজনা(APY), ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এর গ্রাহকরা। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল, সেন্ট্রাল রেকর্ড কিপিং এডেন্সির মাধ্যমে একটি নতুন ও স্বচ্ছ ফি কাঠামো চালু করা। PFRDA-এর নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন পেনশন স্কিমগুলির পরিষেবা চার্জ সংশোধন করা হচ্ছে।
বিভিন্ন পেনশন স্কিমে চার্জের কী পরিবর্তন:
NPS ও UPS গ্রাহকদের নতুন e-PRAN (Permanent Retirement Account Number) কিট খোলার জন্য ১৮ টাকা পর্যন্ত চার্জ লাগবে।
ফিজিক্যাল PRAN কার্ডের জন্য দিতে হবে ৪০ টাকা।
বার্ষিক রক্ষণাবেক্ষণের চার্জ হিসেবে ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে।
নতুন PRAN অ্যাকাউন্ট খোলার ফি নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।
বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি-ও ১৫ টাকা ধার্য করা হয়েছে।
বেসরকারি ক্ষেত্রের গ্রাহকদেরও PRAN খোলার চার্জ সরকারি গ্রাহকদের মতই থাকছে।
জিরো ব্যালেন্স অ্যকাউন্টে কোনও চার্জ লাগবে না।
৫০,০০,০০০ টাকার বেশি যদি অ্য়াকাউন্টে টাকা থাকে, তাহলে দিতে হবে ৫০০ টাকা।
এবার থেকে লেনদেন সম্পূর্ণ ফি করা হচ্ছে, যা গ্রাহকদের জন্য অবশ্যই স্বস্তির।
PFRDA নির্ধারিত এই ফিগুলি হল সর্বোচ্চ চার্জ। CRAs চাইলে আলোচনা সাপেক্ষে এর থেকে কম চার্জ নিতে পারে।
সমস্ত CRAs-কে ওয়েবসাইট ও অ্যাপে নতুন ফি কাঠামো স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আর ভবিষ্যতে নতুন পরিষেবা চালুর ক্ষেত্রে PFRDA-এর অনুমোদন নিয়ে তার মূল্য নির্ধারণ করতে হবে।
(Feed Source: zeenews.com)
