
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের উপর আমেরিকার গুস্সা শুধুমাত্র রাশিয়ার সঙ্গে তেল কেনার জন্য। ডোনাল্ড ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে ভ্রাদিমির পুতিনকে সাহায্য করছে ভারত। তার জেরেই ভারতীয় পণ্যের উপরে সবেমিলিয়ে ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। তাতেও গায়ের ঝাল মেটেনি, H1B ভিসার ফি ১৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করে দেওয়া হয়েছে। এত প্রধান ক্ষতি ভারতেরই। কারণ আমেরিকায় H1B ভিসায় থাকা বিদেশিদের সত্তর শতাংশই ভারতীয়। এনিয়ে তুমুল সংঘাত চলছে আমেরিকা ও ভারতের মধ্যে। এতে ক্রমশ চাপ বাড়ছে আমেরিকার উপরেই। বাধ্য হয়েই আমেরিকার এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট বলেছেন, ভারত যে কোনও দেশের কাছ থেকে তেল কিনতে পারে। কিন্তু রাশিয়ার কাছ থেকে নয়।
রাইট বলেন বলেন, দুনিয়ার বহু তেল উত্পাদনকারী দেশ রয়েছে। রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার কোনও প্রয়োজন নেই। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনে কারণ রাশির তেল সস্তা। কেউ রাশিয়ার তেল কিনতে চায় না। তাই তেল কম দামে বিক্রি করতে বাধ্য হয় রাশিয়া। ভারত তেল কিনে এমন একজনের পকেট ভর্তি করছে যে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মেরে চলেছে।
ভারতের উপরে বিধিনিষেধ আরোপ করে ডোনাল্ড ট্রাম্প যে ক্রমশ চাপে পড়ছেন তা একপ্রকার স্পষ্ট। মার্কিন রাজনৈতিক মহলে গুঞ্জন আদালতে ভারতের উপরে ৫০ শতাংশ শুল্কের ফরমান টিকবে না। রাইট আরও বলেন, আমেরিকা ভারতকে শাস্তি দিতে চায়নি। বরং একাট বড় সংঘাত বন্ধ করতে চায়। আমরা ভারতের বিশাল ফ্যান। আমি ভারতকে ভালোবাসি। ভারতের সঙ্গে আমরা ব্যবসা করতে চাই। আলোচনা করে সমস্যা মেটাতে চাই।
উল্লেখ্য, সস্তা হওয়ায় রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ভারত। একথা স্পষ্ট জানিয়ে গিয়েছে নয়া দিল্লি। এর পরও ভারতকে রাজি করানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে আমেরিকা।
(Feed Source: zeenews.com)
