
দুবাই: এশিয়া কাপের মঞ্চে এর আগে কখনও ফাইনালে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। এই প্রথমবার ৪১ বছরের টুর্নামেন্টের ইতিহাসে দুটো দল এশিয়া কাপের মঞ্চে ফাইনাল খেলতে চলেছে। চলতি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে এর আগে দুবার মাঠে নেমে দুবারই হেরেছে পাক দল। যদিও বাকি ম্য়াচগুলোয় জয় ছিনিয়ে নিয়েছে তারা। অন্যদিকে ভারতীয় দল এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনও ম্য়াচে হারেনি। সুপার ওভারে নিজেদের শেষ ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে ম্য়াচ গেলেও সেখানেও জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া।
এশিয়া কাপের ফাইনালে কারা মুখোমুখি হবে?
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান
কোথায় খেলা হবে এশিয়া কাপ ফাইনালে ভারত-পাক দ্বৈরথ?
এশিয়া কাপ ফাইনালে ভারত-পাক দ্বৈরথ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
কখন শুরু হবে ভারত ও পাকিস্তানের লড়াই?
আগামী ২৮ মে, রবিবার ভারতীয় সময় রাত ৮ টায় ভারত ও পাকিস্তানের লড়াই হবে এশিয়া কাপ ফাইনালে
কোথায় দেখবেন ভারত ও পাকিস্তানের ম্যাচ?
এশিয়া কাপ ফাইনালে ভারত ও পাকিস্তানের ম্যাচটি দেখতে পাওয়া যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। সোনি লিভ অ্য়াপ ও ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম পাকিস্তান ম্য়াচ।
ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং জুটি অভিষেক শর্মা ও শুভমন গিল দুর্দান্ত ছন্দে রয়েছেন। চলতি টুর্নামেন্টে একর পর এক ম্য়াচে দাপটের সঙ্গে খেলে গিয়েছে ভারতের টপ অর্ডার। এছাড়া ভারতীয় বোলিং ডিপার্টমেন্টে বুমরা, কুলদীপরা গোটা টুর্নামেন্টে প্রতিপক্ষ শিবিরকে বেশ চাপে রেখেছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচের আগে একটা চিন্তা ভারতীয় শিবিরে দানা বাঁধছে। তা হল হার্দিক পাণ্ড্য ও অভিষেক শর্মার চোট। শ্রীলঙ্কা ম্য়াচের পর সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল দুই তারকার চোট নিয়েই আপডেট দেন। তিনি বলেন, ‘উভয়েরই ক্র্যাম্পে ভুগছিল। হার্দিকের বিষয়টা আমরা আজকের রাত ও কালকে দেখব। তারপরই আমরা ওর বিষয়ে সিদ্ধান্ত নেব। দুইজনেরই টান লেগেছে। তবে ওদের মধ্যে অভিষেক এখন ঠিক রয়েছে।’ শুক্রবার ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি নিয়মরক্ষারই ছিল। ভারতীয় দল আগেই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল, আর শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। তবে আপাত অর্থে গুরুত্বহীন এই ম্যাচেই এবারের এশিয়া কাপে সবথেকে টানটান লড়াই হল।
(Feed Source: abplive.com)
