16 Month Old Falls Into Boiled Milk Died: বিড়ালকে তাড়া, ফুটন্ত দুধের পাত্রে পড়ে মৃত্যু ১৬ মাসের মেয়ের…

16 Month Old Falls Into Boiled Milk Died: বিড়ালকে তাড়া, ফুটন্ত দুধের পাত্রে পড়ে মৃত্যু ১৬ মাসের মেয়ের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটন্ত দুধে পড়ে মৃত্যু ১৬ মাসের শিশুরমর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলার কোরাপাডু গ্রামগ্রামের একটি গুরুকুল স্কুলে ফুটন্ত দুধের পাত্রে দুর্ঘটনাক্রমে পড়ে যায় ১৬ মাস বয়সী ওই শিশুকন্যা। ফুটন্ত দুধের পাত্রে পড়ে গিয়ে গুরুতর দগ্ধ হয় ওই শিশুকন্যা। শেষে মৃত্যু হয় ওই শিশুকন্যার

জানা গিয়েছে, ওই শিশুটি একটি বিড়ালের পিছু পিছু তাড়া করছিল। সেইসময় তাড়া করার সময় দুর্ঘটনাক্রমে স্কুলের রান্নাঘরে রাখা ফুটন্ত দুধের পাত্রে পড়ে যায় ওই শিশু অনন্তপুরের গ্রামীণ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) টি ভেঙ্কটেসুলু বলেন, “২৩ সেপ্টেম্বর একটি গুরুকুল স্কুলে দুর্ঘটনাক্রমে ফুটন্ত দুধের পাত্রে পড়ে যাওয়ার পর ১৬ মাস বয়সী ওই শিশুকন্যা দগ্ধ হয়ে জখম হয়ে পুড়ে মারা যায়।”

গুরুতরভাবে জখম হয়েছিল ওই শিশু। প্রথমে তাকে স্থানীয় সরকারি জেনারেল হাসপাতালে (GGH) নিয়ে যাওয়া হয় চিকিৎসা জন্য। শেষে তাকে কুর্নুলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল তিন দিন চিকিৎসাধীন থাকা অবস্থাতেই মৃত্যু হয় ওই শিশুকন্যার

পুলি জানিয়েছে, ঘটনার সময় ওই শিশুকন্যার মা, চাল্লা কৃষ্ণবেণী, ওই স্কুলেরই নিরাপত্তারক্ষী, কফি তৈরি করতে রান্নাঘরে ঢুকেছিলেন। সেইসময় তাঁর মেয়ের কান্না শুনে, তিনি-ই প্রথম ছুটে গিয়ে তাকে উদ্ধার করন। পোড়া জায়গায় জল ঢেলে দেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান।

(Feed Source: zeenews.com)