গোটা দেশ উৎসব করছে, মহিলাদের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বললেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত

গোটা দেশ উৎসব করছে, মহিলাদের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বললেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত

কলম্বো: পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে বাইশ গজে ভারতের আধিপত্য আরও বেশি করে প্রতিষ্ঠিত হল রবিবার। কলম্বোয় মহিলাদের বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে উড়িয়ে দিলেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। ওয়ান ডে ক্রিকেটে ১২ বারের সা৭াতে ১২ বারই পাকিস্তানকে হারাল ভারত। ওয়ান ডে বিশ্বকাপ ধরলে, পাঁচবারের সাক্ষাতে পাঁচ জয়।

ভারতের সাফল্যে উচ্ছ্বসিত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী এসে ভারত অধিনায়ক বলেন, ‘খুব খুশি আমি। আমাদের সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্য়াচ ছিল। আমি জানি দেশের সকলে এই ফলাফলে খুব খুশি। আমাদের বোলিং দারুণ হয়েছে। ক্রান্তি দুর্দান্ত বল করেছে। অসাধারণ বোলিং করেছে। রেণুকাও উইকেট নিয়ে ওকে সাহায্য করেছে। আমরা এত সুযোগ তৈরি করেছি। তবে দুর্ভাগ্যবশত ক্যাচ পড়েছে। তবে শেষ পর্যন্ত জিতলে সকলেই খুশি হয়। এই পিচে ব্যাটিং করা সহজ ছিল না। আমরা চেয়েছিলাম লম্বা সময় ব্যাটিং করতে এবং বোর্ডে যতটা বেশি সম্ভব রান তুলতে। পিচ মোটেও সহজ ছিল না। বৃষ্টি পড়ছিল, পিচে বল পড়ে থমকে আসছিল। আমরা চেয়েছিলাম হাতে উইকেট রেখে এগোতে।’

বাংলার ক্রিকেটার রিচা ঘোষ ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেলও উইকেটকিপিংয়ে উৎকণ্ঠা তৈরি করেছেন। তিনি চার-চারটি ক্যাচ ফেলেছেন। যা নিয়ে শুরু হয়েছে তাঁর কঠোর সমালোচনা। হরমনপ্রীত অবশ্য জুনিয়র সতীর্থের পাসেই দাঁড়াচ্ছেন। বলেছেন, ‘দারুণ ব্যাটিং করেছে। ও আমাদের গুরুত্বপূর্ণ ৩০ রান দিয়েছে। যেভাবে উইকেটকিপিং করেছে, সেখানে উন্নতির জায়গা রয়েছে। দলেরও উন্নতির অনেক জায়গা রয়েছে। তবে আমরা জিতেছি বলে খুশি। এই ছন্দটা বজায় রাখতে চাই। এবার আমরা ভারতে যাচ্ছি। আমরা জানি সেখানে পিচ কেমন। আমরা কম্বিনেশন দেখি এবং কী দল খেলানো উচিত বুঝি তারপর একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।’

ম্যাচে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত তোলে ২৪৭ রান। ২৪৮ তাড়া করতে নেমে ৪৩ ওভারে ১৫৯ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ৮৮ রানে ম্যাচ জেতে ভারত। ভারতের হয়ে ৩টি করে উইকেট ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মার।

(Feed Source: abplive.com)