IAF Mocks Pakistan: ভারতীয় বায়ুসেনার মেনুতে পাকিস্তান ! ‘রাওয়ালপিন্ডি চিকেন’, ‘সারগোদা ডাল মাখানি…’ খাবারের নাম দেখেই সবাই অবাক

IAF Mocks Pakistan: ভারতীয় বায়ুসেনার মেনুতে পাকিস্তান ! ‘রাওয়ালপিন্ডি চিকেন’, ‘সারগোদা ডাল মাখানি…’ খাবারের নাম দেখেই সবাই অবাক

IAF Mocks Pakistan in Special Menu: মেনুতে সেই সব জায়গার নামের সঙ্গে ভারতীয় খাবারের নাম জুড়ে দেওয়া হয়েছে, যেগুলি ভারতের সেনা পহেলগাঁও হামলার প্রত্যাঘাতের সময় পাকিস্তানে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করে দিয়ে এসেছে।

ভারতীয় বায়ুসেনার মেনুতে পাকিস্তান ! (Photo Courtesy: IAF)

নয়াদিল্লি: উপলক্ষ্য ভারতীয় বায়ুসেনার ৯৩-তম প্রতিষ্ঠা দিবস। আর এই বিশেষ দিনটিতে বায়ুসেনার নৈশভোজের মেনুকার্ড এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মেনুকার্ডের শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানকে ‘কটাক্ষ’ করা হয়েছে।