
Crime News: পারিবারিক বিবাদের জেরে পুত্রবধূর হাতে খুন শ্বশুর। শ্বশুরের অন্ডকোষ টিপে, কামড় দিয়ে খুন করার অভিযোগ উঠল নিজেরই পুত্রবধূর বিরুদ্ধে। বৃহস্পতিবার এমনই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদহের সাহাপুর অঞ্চলের মাধাইপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নুরু সেখ (৬৫)। ঘটনায় খুনের অভিযোগ উঠেছে তারই পুত্রবধূ সুলতানা বিবির বিরুদ্ধে।
মালদহ, জিএম মোমিন: আজব মর্মান্তিক ঘটনা মালদহে! পারিবারিক বিবাদের জেরে পুত্রবধূর হাতে খুন শ্বশুর। শ্বশুরের অন্ডকোষ টিপে, কামড় দিয়ে খুন করার অভিযোগ উঠল নিজেরই পুত্রবধূর বিরুদ্ধে। বৃহস্পতিবার এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদহের সাহাপুর অঞ্চলের মাধাইপুর এলাকায়।
