Shubman Gill On Virat Kohli And Rohit Sharma’s ODI Future: ‘খুবই কম’…! বিশ্বকাপের ভাবনায় কি আদৌ আছেন বিরাট-রোহিত? অকপট উত্তর শুভমনের

Shubman Gill On Virat Kohli And Rohit Sharma’s ODI Future: ‘খুবই কম’…! বিশ্বকাপের ভাবনায় কি আদৌ আছেন বিরাট-রোহিত? অকপট উত্তর শুভমনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দুরন্ত দৌড়চ্ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু আচমকাই তাঁকে থামিয়ে দেওয়া হয়। ২০২৭ বিশ্বকাপের আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) শুভমন গিলকে ওডিআই অধিনায়ক হিসেবে বেছে (Shubman Gill replaces Rohit Sharma As ODI Captain) নিয়েছে। টেস্টের পর ওডিআই-তে অধিনায়ক হিসেবে শুভমনের নিয়োগ নিয়ে কোনও প্রশ্নই ছিল না। শুধু আনুষ্ঠানিক ঘোষণা ছিল সময়ের ব্যাপার।

কী হবে ‘রো-কো’ জুটির!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের ওডিআই ও ৫ ম্যাচের টি-২০ আই সিরিজের দল ঘোষণার সময়েই রোহিতের স্থলাভিষিক্ত হন শুভমন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের জাতীয় দলে ফিরেছেন বিরাট-রোহিত। তাঁরা কি আদৌ আগামী দিনে ভারতীয় দলের ওডিআই পরিকল্পনায় আছেন? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। আসন্ন অস্ট্রেলিয়ার সফরের পর বিরাট-রোহিত হয়তো অবসর নেবেন। এমনটাই মত অনেকের। ‘রো-কো’ শুধুই এখন ওডিআই খেলেন। ক্রিকেটের বাকি দুই সংস্করণকে আলবিদা বলেছেন তাঁরা। শুধু এক সংস্করণের জন্য তাঁদের ভাবা হবে? সাফ জানিয়ে দিলেন শুভমন গিল (Shubman Gill On Virat Kohli And Rohit Sharma’s ODI Future)।

ভূয়সী প্রশংসা শুভমনের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হচ্ছে ১০ অক্টোবর। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে এসে অধিনায়ক কথা বললেন ওডিআই নিয়েও। শুভমনের কাছে প্রশ্ন করা হয়েছিল, ‘ভারতের ওডিআই পরিকল্পনায় কি রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছেন? শুভমন বলেন, ‘অবশ্যই, এই দু’জনের অভিজ্ঞতা প্রশ্নাতীত। ভারতের হয়ে ওরা যে পরিমাণ ম্যাচ জিতেছে, তাদের রেকর্ড খুব কম খেলোয়াড়ই মেলাতে পারবে। ওদের মতো দক্ষতাসম্পন্ন ওই মানের এবং অভিজ্ঞ খেলোয়াড় বিশ্বে খুব কমই আছে। সেই দিক থেকে আমরা অবশ্যই ওদের দিকে তাকিয়ে আছি।’

অধিনায়ক হিসেবে উচ্ছ্বসিত শুভমন

‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমদাবাদে প্রথম টেস্টের পরই অধিনায়ক হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু আমি তার আগেই জানতে পেরেছিলাম। ভারতকে নেতৃত্ব দেওয়া সম্মানের। ওডিআই ফরম্যাটে দেশকে নেতৃত্ব দিতে পেরে আমি খুবই উত্তেজিত। এবং হ্যাঁ, গত কয়েক মাস আমার জন্য খুবই রোমাঞ্চকর ছিল। তবে ভবিষ্যতে কী হবে তা দেখার জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি যতটা সম্ভব বর্তমান সময়ে থাকতে চাই এবং আমি কী অর্জন করতে পেরেছি বা দল হিসেবে আমরা কী অর্জন করতে পেরেছি তা নিয়ে আসলে পিছনে ফিরে তাকাতে চাই না। কেবল সামনের দিকে তাকাতে চাই এবং আসন্ন মাসগুলিতে আমাদের যা আছে তা জিততে চাই।’

রোহিত এবং কোহলি এখন ভারতের হয়ে একই ফর্ম্যাটে খেলেন, টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর তাঁরা আইপিএল খেলেছেন। কিন্তু এরপর কেউই দেশের হয়ে খেলেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের হাত ধরে তাঁরা ফিরছেন। ভারতের আগামীর ওডিআই পরিকল্পনায় কি ‘বৃদ্ধ’ সুপারস্টার রোহিত এবং বিরাট কোহলি কি থাকবেন? মিলিয়ন ডলারের প্রশ্নের উত্তর শুধুই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছেই আছে। আর সেই উত্তরই শুভমন দিয়ে দিলেন।’

(Feed Source: zeenews.com)