Bengal-Sikkim Lifeline Closed: রাস্তা সারাইয়ে সোমবার থেকে বন্ধ বাংলা-সিকিম লাইফ-লাইন ১০ নং জাতীয় সড়ক, জেনে নিন বিকল্প রুট

Bengal-Sikkim Lifeline Closed: রাস্তা সারাইয়ে সোমবার থেকে বন্ধ বাংলা-সিকিম লাইফ-লাইন ১০ নং জাতীয় সড়ক, জেনে নিন বিকল্প রুট
সোমবার দুপুর থেকেই বন্ধ বাংলা-সিকিম লাইফ-লাইন ১০ নং জাতীয় সড়ক! ২৯ মাইল ও গেইলখোলার মাঝে ধস! ধস সংস্কারের জন্য বন্ধ থাকবে বাংলা-সিকিম লাইফ-লাইন

কালিম্পং: সোমবার দুপুর থেকেই বন্ধ থাকবে বাংলা-সিকিম লাইফ-লাইন ১০ নং জাতীয় সড়ক! ২৯ মাইল ও গেইলখোলার মাঝে ধস নামে! ধস সংস্কারের জন্য বন্ধ থাকবে বাংলা-সিকিম লাইফ-লাইন। NHIDCL কর্তৃপক্ষের নির্দেশিকা, সোমবার দুপুর ১টা থেকে বন্ধ থাকবে ১০ নং জাতীয় সড়ক। বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই সড়ক। বিকল্প রুটে চলবে গাড়ি।