Bharti Singh: হর্ষ ও ভারতী শেয়ার করেন তাঁদের দ্বিতীয় সন্তান আসছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা।
কলকাতা: ফের মা হতে চলেছেন কমেডিয়ান ভারতী সিং। কিছুদিন আগে টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক হর্ষ লিম্বাচিয়া ও কমেডিয়ান ভারতী সিং পরিবার নিয়ে সুইজারল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁদের ছেলে গোলা।
সেখান থেকেই হর্ষ ও ভারতী শেয়ার করেন তাঁদের দ্বিতীয় সন্তান আসছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নানা মন্তব্য এখন ভাইরাল, কারও প্রশ্ন– ”কেন লুকিয়ে রেখেছিলেন এই খবর?”, কেউ আবার প্রশ্ন করে বসেন ”পরিবার কীভাবে টের পায়নি?”, এমনকী কেউ কেউ লিঙ্গ নির্ধারণ পরীক্ষা নিয়েও পরোক্ষে পরামর্শ দিয়েছেন। সব প্রশ্নেরই ধরে ধরে উত্তর দিয়েছেন ভারতী।
(Feed Source: news18.com)