Bus Accident: মন্দির দর্শন সেরে ফেরার পথে গভীর খাদে গিয়ে পড়ল বাস, ঘটনাস্থলেই মর্মান্তিক পরিণতি ৮ তীর্থযাত্রীর

Bus Accident: মন্দির দর্শন সেরে ফেরার পথে গভীর খাদে গিয়ে পড়ল বাস, ঘটনাস্থলেই মর্মান্তিক পরিণতি ৮ তীর্থযাত্রীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর এক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ তীর্থযাত্রী। অনেকেই গুরুতর আহত। গভীর খাদে পড়ে বাসটি দুমড়ে মুচড়ে যায়। যাত্রীরা অনেকেই বাসের মধ্যেই তালগোল পাকিয়ে যান। শনিবা সন্ধেয় ওই দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নন্দরবার জেলার চাঁদশালী ঘাট এলাকায়। এখনওপর্যন্ত মোট ৮ যাত্রীর মৃত্যু খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার ওইসব তীর্থযাত্রীরা অস্তাম্বা দেবী মন্দির দর্শন সেরে ফিরছিলেন। পুলিসের মতে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলেই বাসটি একটি গভীর খাদে পড়ে যায়। আঘাত এত জোরে ছিল যে যাত্রীরা অনেকেই বাইরে ছিটকে পড়েন। বাসটি সম্পূর্ণ চুরমার হয়ে গিয়েছে।

খবর পেয়েই স্থানীয় পুলিস দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের সঙ্গে সঙ্গে তালোদা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এর ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে খবর। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

অস্তাম্বা দেবী মন্দির মহারাষ্ট্রের একটি অন্যতম প্রধান তীর্থস্থান। এটি বিশেষত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে খুব জনপ্রিয়। মহারাষ্ট্র ও গুজরাট থেকে বহু ভক্ত এখানে আসেন। চান্দশালি ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এই এলাকাটি খাড়া ও বিপজ্জনক পথের জন্য পরিচিত। এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা।

(Feed Source: zeenews.com)