Diwali 2025: ‘এটা অফিস না, স্বর্গ!’ গুগল অফিসে দীপাবলির জাঁকজমক আর চমক দেখে নেটপাড়া ‘থ’…

Diwali 2025: ‘এটা অফিস না, স্বর্গ!’ গুগল অফিসে দীপাবলির জাঁকজমক আর চমক দেখে নেটপাড়া ‘থ’…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির আলোয় আলোকিত গোটা দেশ, আর সেই আলো এবার পৌঁছে গেছে গুগলের অফিসেও। সমপ্রতি গুগলের বেঙ্গালুরু অফিসের দিওয়ালি পার্টির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুরুতেই দেখা যায়—গাঁদা ফুলের মালায় সাজানো ঝা-চকচকে অফিস, আর টেবিলের ওপর রাখা কাচের জারে নানা রকমের নিমকি।

এরপরই আসে মূল আকর্ষণ এক বিরাট বুফে কাউন্টার! এক কোণে শেফ বিভিন্ন চাট প্রস্তুত করছে। টেবিলে সাজানো পেঁয়াজ, ধনেপাতা, লেবু, পাপড়ি, ছোলা ইত্যাদি। কেউ আবার ফুচকা খেতে খেতে বন্ধুদের সঙ্গে হাসছেন, কেউ নুডলস অথবা কাবাব খেতে ব্যস্ত। হলুদ প্লেটে সাজানো গরম গরম খাবার যেন চোখেরও ভোজ।

ডেজার্ট সেকশনে আরও চমক! চকোলেট লেয়ারড পেস্ট্রি, বাদাম দিয়ে গার্নিশ করা, আর শেষে ক্রিমি ডিশের ওপর সবুজ হার্বস। দেখে মনে হচ্ছে গুগলের অফিস ক্যানটিন নয়, কোনো পাঁচতারা রেস্টুরেন্ট!

শুধু খাবারই নয়, কর্মীদের জন্য ছিল কাস্টমাইজড উপহারবাক্সও এবং নানা মজার খেলা।

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের প্রতিক্রিয়ায় ভড়ে গেল কমেন্ট সেকশনে একজন লিখেছেন,’এটা অফিস না, স্বর্গ!’, আরেকজনের মন্তব্য,’আমাদের কোম্পানি তো সোনপাপড়ি দিতেও কৃপণ!’। কেউ আবার মজার ছলে লিখেছেন,’গুগলের অফিস না, এ তো বিয়ের ফাংশন চলছে।’

সব মিলিয়ে গুগলের দীপাবলি পার্টি যেন এক রাজকীয় ভোজ, যেখানে কাজ কম, আনন্দই বেশি!

(Feed Source: zeenews.com)