Diwali 2025: ‘এটা অফিস না, স্বর্গ!’ গুগল অফিসে দীপাবলির জাঁকজমক আর চমক দেখে নেটপাড়া ‘থ’…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির আলোয় আলোকিত গোটা দেশ, আর সেই আলো এবার পৌঁছে গেছে গুগলের অফিসেও। সমপ্রতি গুগলের বেঙ্গালুরু অফিসের দিওয়ালি পার্টির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুরুতেই দেখা যায়—গাঁদা ফুলের মালায় সাজানো ঝা-চকচকে অফিস, আর টেবিলের ওপর রাখা কাচের জারে নানা রকমের নিমকি। এরপরই আসে মূল আকর্ষণ এক বিরাট বুফে কাউন্টার! এক কোণে শেফ বিভিন্ন চাট প্রস্তুত করছে। টেবিলে সাজানো পেঁয়াজ, ধনেপাতা, লেবু, পাপড়ি, ছোলা ইত্যাদি। কেউ আবার ফুচকা খেতে খেতে বন্ধুদের সঙ্গে হাসছেন, কেউ নুডলস অথবা কাবাব…

